A. Nayanㅤ
A. Nayan
20 Oct 2026 (7 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: বাংলাদেশ থেকে…’ কলেজ – সম্ভাবনা, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ৮ম অধ্যায় — সম্ভাবনা🔢 সৃজনশীল নং ৩🏢 প্রতিষ্ঠান কলেজ,⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দৃশ্যকল্প-১: বাংলাদেশ থেকে নেপালগামী ইউএস-বাংলার একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বিধ্বস্ত হয়। এর ফলে বিমানের ৭১ জন যাত্রীর মধ্যে প্রায় ৫০ জনের মৃত্যু ঘটল।
দৃশ্যকল্প-২: বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলসমূহে প্রায় প্রতিবছরেই ঘূর্ণিঝড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটে। তাই একদিন বৈরী আবহাওয়া দেখে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করে স্থানীয় প্রশাসন উপকূলের সকল মানুষের সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে চলে
যাওয়ার জন্য রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ঘোষণা দিল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কার্যকারণ সম্পর্কবিহীনভাবে হঠাৎ করে দৈবক্রমে কোনো ঘটনা ঘটে যাওয়াকে আকস্মিকতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সম্ভাবনার প্রাসঙ্গিকতা বলতে সম্ভাবনার ব্যবহারিক দিক বোঝানো হয়।
সম্ভাবনা হলো নিশ্চয়তা ও অনিশ্চয়তার একটি মধ্যবর্তী অবস্থা। বিজ্ঞান, দর্শন, বিভিন্ন প্রকার সামাজিক গবেষণা ও অনুসন্ধানে সম্ভাবনার প্রাসঙ্গিকতা রয়েছে। সম্ভাবনার ওপর ভিত্তি করে মানুষের বিভিন্ন কর্মকান্ড এগিয়ে চলে। বিজ্ঞানীরা কোনো নতুন আবিষ্কারের সম্ভাবনাকে সামনে রেখেই গবেষণা করে থাকেন, কৃষক ভালো ফসলের সম্ভাবনাকে সামনে রেখে কৃষিকাজ করেন এবং জেলে বেশি, মাছ ধরার আশায় নদীতে জাল ফেলেন। এভাবেই ব্যবহারিক জীবনে সম্ভাবনার প্রাসঙ্গিকতা ফুটে ওঠে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প-১ এ আকিস্মিকতার বিষয়টি নির্দেশিত হয়েছে। আকস্মিতা বলতে হঠাৎ করে ঘটে যাওয়া বা অপ্রত্যাশিত কোনো ঘটনাকে বোঝায়। অর্থাৎ পূর্বসূত্র ব্যতিরেকেই অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা ঘটে যাওয়াকে আবস্মিকতা বলে। আকস্মিক ঘটনার প্রকৃত কারণ আমাদের অজ্ঞাত থাকে। এ কারণে আমরা যে কোনো অজানা বা অপ্রত্যাশিত ঘটনাকেই আকস্মিক ঘটনা বলে থাকি। দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনায় নেপালগামী ইউএস-বাংলা বিমানের বিধ্বস্ত হওয়ার বিষয়টি বর্ণিত হয়েছে। বস্তুত এ ধরনের একটি আকস্মিক ঘটনার কোনো কার্যকারণ সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। এ কারণে এটি একটি আকস্মিক ঘটনা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প-১ ও ২ যথাক্রমে আকস্মিকতা এবং সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে উভয় বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- আকস্মিক ঘটনা সম্পর্কে আমরা পূর্ব থেকেই অবগত থাকি না। হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে এ ধরনের ঘটনা ঘটে বলেই আমরা এ ধরনের ঘটনাকে আকস্মিকতা' বলি। কিন্তু সম্ভাবনা হলো কোনো ঘটনার নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা যে বিষয় সম্পর্কে আমরা কিছুটা হলেও অবগত থাকি। পাশাপাশি গাণিতিক তত্ত্ব ও পৌনঃপুনিকতা তত্ত্ব দিয়ে সম্ভাবনার ধারণা ব্যাখ্যা ও বিশ্লেষণ করা গেলেও আকস্মিকতার ক্ষেত্রে গণিতশাস্ত্রের কোনো বিষয় প্রয়োগ করা যায় না।
পাশাপাশি কার্যকারণ নিয়ম সম্পর্কে অজ্ঞতা হলো আকস্মিকতার ভিত্তি। অন্যদিকে, সম্ভাবনার ক্ষেত্রে জ্ঞানের অপূর্ণতা কাজ করে। যার ফলে সম্ভাবনাময় কোনো ঘটনার নিশ্চয়তা দেওয়া যায় না। এছাড়াও সম্ভাব্য ঘটনার মাত্রা পরিমাপ করা যায়। কিন্তু আকস্মিক ঘটনা পরিমাপ করার কোনো মানদণ্ড নেই।
পরিশেষে বলা যায় যে, আকস্মিকতার ও সম্ভাবনার মধ্যে বিভিন্ন বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে। কারণ সম্ভাবনার ক্ষেত্রে ঘটনার আংশিক জ্ঞান থাকলেও আকস্মিকতার ক্ষেত্রে ঘটনার সকল বিষয় আমাদের অজানা থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: বাংলাদেশ থেকে…’ কলেজ – সম্ভাবনা, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)”