A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: একটি ইলেকট্রন…’ ২০২৪ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৫১📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দৃশ্যকল্প-১: একটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ গেলো।

দৃশ্যকল্প-২: 92235U এর একটি ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি  55133Cs

92235U+01n→56141Ba+3692Kr+301n+ energy

এইখানে,92235U=235.0526u,56141Ba=140.9139u,3692Kr=91.8973u,01n=1.0087u

এবং 1amu = 9315. MeV. Cs এর বন্ধন শক্তি 1110 MeV.E1 = 13.6V।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্ষয় ধ্রুবকঃ কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভেঙ্গে যাওয়ার সম্ভাব্যতাকে ক্ষয় ধ্রুবক বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভোরের তৃতীয় স্বীকার্য (যা শক্তি বিকিরণের স্বীকার্য নামেও পরিচিত) অনুযায়ী-

 

ইলেকট্রনসমূহ অনুমোদিত কক্ষপথে আবর্তনকালে কোনো শক্তি বিকিরণ করে না কিন্তু ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অন্য কোনো শক্তিস্তরে গমন করে তখন শক্তির নির্গমন বা শোষণ হয়। ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে গমন করে তখন দুই শক্তিস্তরের পার্থক্যের সমান শক্তিসম্পন্ন ফোটন বিকিরণ করে আবার নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে গমনের সময় দুই শক্তিস্তরের পার্থক্যের সমান শক্তিসম্পন্ন ফোটন গ্রহণ (শোষণ) করে।

কোনো ইলেট্রন যদি En শসিম্পন্ন উচ্চতর শক্তিস্তর থেকে Eℓ শক্তিসম্পন্ন নিম্নতর শক্তিস্তরে গমন করে তবে নির্গত ফোটনের কম্পাঙ্ক f হলে-

hf = En - Eℓ

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প-১ অনুযায়ী-

নির্গত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য  হলে-

আমরা জানি,

h=Cλ=E4−E1=142E1−E1=116(−13.6)−(−13.6)eV=12.75eV=2.04×10−18 J∴λ=hc2.04×10−18=6.63×10−34×3×1082.04×10−18=9.744×10−8 m

নির্গত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য 9.744 × 10-8m

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি ও কে ভাঙাতে পারবে কি-না নিচে গাণিতিক ভাবে যাচাই করা হলো-

 

উদ্দীপক হতে -

92235U+01n→56141Ba+3692Kr+301n+ energy

দেওয়া আছে,

92235U=235.0526u,56141Ba=140.9139u,3692Kr=91.8973u,01n=1.0087u

এবং 1amu = 9315. MeV. Cs এর বন্ধন শক্তি 1110 MeV.E1 = 13.6V।

সুতরাং,

ভরত্রুটি, ∆m =

(235.0526+1.0087)−(140.9139+91.8973+3×1.0087)amu=0.224amu

∴ বন্ধনশক্তি    

=Δmc2=0.224amu×c2=0.224×931.5MeV/c2×c2=208.656MeV

দেওয়া আছে, Cs এর বন্ধন শক্তি 1110 MeV.

যেহেতু, ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি Cs এর বন্ধনশক্তি অপেক্ষা কম সুতরাং ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি Cs কে ভাঙাতে পারবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: একটি ইলেকট্রন…’ ২০২৪ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”