A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: জুঁই অর্থনীতির…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – শিক্ষণ ও স্মৃতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শিক্ষণ ও স্মৃতি🔢 সৃজনশীল নং ৩০🏢 প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দৃশ্যকল্প-১: জুঁই অর্থনীতির প্রশ্ন মুখস্ত করে এবং বিরতি না দিয়েই মনোবিজ্ঞানের প্রশ্ন মুখস্থ করে। পরীক্ষায় মনোবিজ্ঞানের উত্তর লিখতে গিয়ে সে বুঝতে পারলো সে উত্তরটি ঠিকমত লিখতে পারছে না। অন্যদিকে চাঁপার ছোট ভাই সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। ১০দিন পর তার পরীক্ষা। তাই সে ভাই এর আহত হবার বিষয়টি ভুলে থাকতে চাচ্ছে।

দৃশ্যকল্প-২: শামীমের শিক্ষক শিক্ষণ সম্পর্কে পড়াতে গিয়ে বলেন, মানুষ বা প্রাণী কোন সমস্যার মধ্যে পড়লে চিন্তা করে, পরিস্থিতি উপলব্ধি করে, সমস্যাটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সুনির্দিষ্টভাবে সমস্যা সমাধানের দিকে এগিয়ে যায়। শামীমের শিক্ষক পরবর্তী ক্লাসে বলেন, পুরস্কার না পেয়েও বা ছাড়াও মানুষ বা প্রাণী কিছু শিকতে পারে। আবার পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা ছাড়া, অনিচ্ছাকৃতভাবেও কিছু না কিছু শিখতে পারে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পূর্ব অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্বল্পস্থায়ী স্মৃতি হলো কোন তথ্য বা তথ্যসমূহকে অল্প সময়ের জন্য সঞ্চয় রাখা। অপরদিকে দীর্ঘস্থায়ী স্মৃতি হলো শিক্ষণ বা অভিজ্ঞতাকে দীর্ঘসময় স্মৃতিতে ধরে রাখা।

স্বল্পস্থায়ী স্মৃতি ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী স্মৃতির স্থায়িত্ব অল্প সময় হতে অসীম। স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষমতা অল্প (±)কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতির ক্ষমতা অসীম। স্বল্পস্থায়ী স্মৃতির ছাপ স্বতঃপরিবর্তনশীল কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতির চাপ মুছে যায় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প-১ এ জুই ও চাঁপার বিস্মৃতির কারণ যথাক্রমে অনুশিক্ষণপ্রতিবন্ধকতা এবং আঘাতজনিত কারণ। অনুশিক্ষণ প্রতিবন্ধকতার মূল বিষয় হলো নতুন বিষয় শিক্ষা লাভের ফরে আমরা পূর্বের শিক্ষা করা বিষয় ভুলে যাই। শিক্ষা ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের পরে স্মৃতির যে ব্যঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতার বলে। তাই কোনো বিষয় শেখার পর বিরতি না দিয়ে দ্বিতীয় বিষয় প্রথম বিষয়টিকে মনে রাখার পক্ষে বাধা সৃষ্টি করে এবং প্রথম বিষয় ভুলিয়ে দেয়। উদ্দীপকে জুই অর্থনীতির প্রশ্ন মুখস্থ করে বিরতি না দিয়ে মনোবিজ্ঞানের প্রশ্ন মুখস্থ করে। ফলে পরীক্ষায় যে ঠিকমতো উত্তরটি লিখতে পারছে না। জুই এর ঘটনাটি বিস্মৃতির কারণ হিসেবে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা তাকে নির্দেশ করে।

অন্যদিকে, অবদমন হলো অবাঞ্চিত স্মৃতিকে চেতনা থেকে বিতাড়িত করা। এটি একধরনের বিস্মৃতির কারণ। ফ্রয়েড বলেন, যে সকল বেদনাদায়ক ঘটনা আমরা মনে রাখতে চাই না, সে সব ঘটনাকে আমরা ইচ্ছা করেই মনের গভীরে অবদমিত করে রাখি। দৃশ্যকল্প-২ চাঁপার ভাইয়ের সড়ক ঘটনার বিষয়টি অবদমিত করার চেষ্টাকে বিস্মৃতির অন্যতম কারণ অবদমনকে নির্দেশ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প-২ এ শামীমের শিক্ষকের বক্তব্যে বুদ্ধিবৃত্তিক শিক্ষনের সুপ্ত শিক্ষণ এবং প্রাসঙ্গিক শিক্ষণ অর্থ্যাৎ একাধিক ধরনের উল্লেখ রয়েছে। সুপ্ত শিক্ষণ বুদ্ধিবৃত্তিক শিক্ষণের একটি ধরন। এ শিক্ষণ প্রেষণাহীনভাবে সম্পন্ন হয়। তবে স্বাভাবিক অবস্থায় এ শিক্ষণ প্রকাশ পায় না বরং প্রচ্ছন্ন অবস্থায় থাকে। পরবর্তীতে প্রয়োজনীয় বিশেষ পরিস্থিতিতে হঠাৎ কার্যকারভাবে এর প্রকাশ ঘটে। বলবর্ধক পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তাই হলো বা সুপ্ত শিক্ষণের মূল প্রতিপাদ্য বিষয়। উদ্দীপকে শামীমের শিক্ষকের বক্তব্যের বলেন। পুরস্কার না পেয়েও মানুষ বা প্রাণী কিছু শিখতে পারে। এটিমূলত সুপ্ত শিক্ষণের সাথে সম্পর্কিত।.

আবার শিক্ষণের জন্য প্রেষণা একটি গুরুত্বপূর্ণ শত। কিন্তু এমন অনেক শিক্ষণ রয়েছে যেখানে প্রেষণার অনুপস্তিতিতেও শিক্ষণ সম্ভব কোনোরূপ প্রেষণা ব্যতীত উদ্দেশ্যহীনভাবে, ইচ্ছা না থাকলেও এ শিক্ষণ হলে এ ধরনের শিক্ষণ কে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। উদাহরণস্বরূপ কেউ মোহম্মদপুর থেকে নিউমার্কেট যাবার সময় রাস্তার পাশে ঢাকা কলেজ দেখতে পেল। পরবর্তীতে তার বন্ধুর চাকরি পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজে পড়লে সে তার বন্ধুকে কলেজের অবস্থান বলে দিতে পারে। এখানে ব্যক্তির কোনোরূপ আগ্রহ বা প্রেষণা ছাড়াই শিক্ষণ সম্পন্ন হয়েছে। দৃশ্যকল্প-২ এ শামীমের শিক্ষকের বক্তব্যের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি ছাড়া ও অনিচ্ছাকৃত শিক্ষণ করা এটিকেই বুঝানো হয়েছে।

সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ শামীমের শিক্ষকের বক্তব্যে বুদ্ধিবৃত্তিক শিক্ষণের ভিন্ন ভিন্ন ধরনের উল্লেখ রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: জুঁই অর্থনীতির…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – শিক্ষণ ও স্মৃতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”