| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: মুহিব সব…’ রাজশাহী বোর্ড ২০২২ – ব্যক্তিত্ব, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

দৃশ্যকল্প-১: মুহিব সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে সহজে কারো সাথে মিশতে পারে না। তার বন্ধুর সংখ্যা খুবই কম। তার ভাই শহীদ বন্ধু মহলে খুবই জনপ্রিয়। কারো সাথে রাগ করে সে বেশিক্ষণ থাকতে পারে না
দৃশ্যকল্প-২ : বেলা বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে। এজন্য তার বাবা তাকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর কাছে গেলেন । মনোবিজ্ঞানী বেলাকে কতগুলো কার্ডের মাধ্যমে ছবি দেখালেন এবং এর ভিত্তিতে একটি গল্প লিখতে বললেন। এই গল্পের ভিত্তিতে মনোবিজ্ঞানী বেলার সমস্যা চিহ্নিত করলেন এবং পরামর্শ দিলেন ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় ।
ব্যক্তিত্ব মূল্যায়নের প্রাচীনতম ও সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি হলো সাক্ষাৎকার গ্রহণ। সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্তিকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয় এবং ব্যক্তির গুণাবলি বা বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা প্রদান করা হয় বা বিচারপ্রসূত মতামত দেখা হয়। এ পদ্ধতিতে অভীক্ষক ব্যক্তিকে সামনাসামনি বসিয়ে তার সাথে কথা বলেন। এবং তার ব্যক্তিগত বিষয়ের ওপর নানা ধরনের আলোচনা করেন। এর মাধ্যমে সহজেই কারো ব্যক্তিত্ব সঠিকভাবে পরিমাপ কা যায়। এ কারণেই ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ ।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মুহিব ও শহীদের মধ্যে যথাক্রমে কার্ল ইয়ং-এর অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের প্রকাশ পেয়েছে। নিচে এ দুই ধরনের ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো—
বেলার সমস্যা চিহ্নিত করতে মনোবিজ্ঞানী, প্রক্ষেপণমূলক অভীক্ষার কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা ব্যবহার করেছেন।
কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় ১৯টি অস্পষ্ট ছবিবিশিষ্ট কার্ড এবং ১টি ফাঁকা বা সাদা কার্ড থাকে। অভীক্ষার্থীকে প্রতিটি ছবি নিয়ে গল্প লিখতে বলা হয়। সর্বশেষে সাদা কার্ডটি দেখিয়ে অভীক্ষার্থীকে একটি ছবি কল্পনা করে গল্প লিখতে বলা হয়। পরবর্তীতে এসব গল্পের বিশ্লেষণ করে ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও সমস্যা চিহ্নিত করা হয়। উদ্দীপকের বেলাকেও কতকগুলো কার্ডের মাধ্যমে ছবি দেখালেন এবং এর ভিত্তিতে একটি গল্প লিখতে বললেন এবং গল্পের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে পরামর্শ দিলেন ।