A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: নিচের চিত্রানুসারে…’ ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৯৩📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দৃশ্যকল্প-১: নিচের চিত্রানুসারে এক মোল আদর্শ গ্যাস আদি অবস্থা 

(i) থেকে শেষ অবস্থাতে (f) আসলো।

দৃশ্যকল্প-২ : একটি হিমায়ক যন্ত্রের কার্যকরী সহগ 3.8 যা কিনা 200W বৈদ্যুতিক ক্ষমতায় চলিত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক কাজের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একই উচ্চতা থেকে একই ভরের বস্তু ফেলা হলে তাদের উষ্ণতা নির্ভর করবে ঐ বস্তুতে উপস্থিত পদার্থের আপেক্ষিক তাপের উপর।

আমরা জানি, Q = mS Δθ
বা, Δθ=QmS

যদি একই উচ্চতা থেকে ফেলা হয় তবে এদের তাপ, Q একই হবে।

সুতরাং, একই ভরের জন্য Δθ∝1 S ।

সুতরাং যে পদার্থের আপেক্ষিক তাপের মান বেশি, সেটি কম গরম হবে। তামার আপেক্ষিক তাপ 390 J kg−1 K−1 এবং লোহার 449 J kg−1 K−1 । সুতরাং বলা যায়, লোহা কম গরম হবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

0° তাপমাত্রার 600 gm পানিকে 0° C তাপমাত্রার বরফে পরিণত করতে অপসারিত তাপের পরিমাণ,

 

Q2=mLf=0.6×336000=201600 J

 

এখানে,

 

পানির ভর, m=600 g=0.6 kg

 

বরফ গলনের সুপ্ততাপ,

Lf=336000 J kg−1

 

কার্যকরী সহগ, COP = 3.8

 

ক্ষমতা, P=200 W

 

প্রয়োজনীয় সময়, t= ?

 

আমরা জানি,

 

COP=Q2 W

বা, COP=Q2Pt[∵W=Pt]

 

বা, t=Q2P×COP=201600200×3.8

 

=265.26sec=4.42 min

 

সুতরাং, হিমায়ক যন্ত্রটি 4.42 মিনিটে 0° C তাপমাত্রার 600 g পানিকে বরফে পরিণত করবে।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

আমরা জানি,

 

কৃতকাজ, W = V-অক্ষের সাথে ক্ষেত্রফল baif ক্ষেত্রের ক্ষেত্রফল

 

বা, W=12(2×105+1×105)×(4×10−3−1×10−3)=450 J

 

যেহেতু, আয়তন বৃদ্ধি পাচ্ছে তাই কৃতকাজ ধনাত্মক হবে।

 

এখানে,

স্বাধীনতার মাত্রা, f=3
( ∵ প্রশ্নে গ্যাসের আণবিক গঠন বলা নেই)

Pi=2×105Nm−2
Pf=1×105Nm−2
 Vi=1×10−3 m3
 Vf=4×10−3 m3

 

আবার, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন,

 

ΔU=f2(Pf Vf−PiVi)

 

বা, ΔU=32(1×105×4×10−3−2×105×1×10−3)

 

  =300 J 

 

ধনাত্মক চিহ্ন অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি নির্দেশ করে।

 

আবার, তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে,

 

Q=ΔU+W=300+450=750J

 

ধনাত্মক চিহ্ন তাপের শোষণ নির্দেশ করে।

 

সুতরাং, দৃশ্যকল্প-১ এ সিস্টেমের কৃতকাজ 450 J, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 300 J এবং শোষিত তাপের পরিমাণ 750 J।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: নিচের চিত্রানুসারে…’ ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”