| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞান ক্লাসের…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – সংবেদন ও প্রত্যক্ষণ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞান ক্লাসের শিক্ষক আলোচনা করেন অনেক সময় আমরা কোনো বস্তুকে ভুলভাবে ব্যাখ্যা করি।
দৃশ্যকল্প-২: একদিন সকালে পারভেজ যখন তার বাগানে হাঁটছিল তখন সে খুব সুন্দর একটি গন্ধ পেল। প্রথমে সে বুঝতে না পারলেও পরে সে বুঝতে পারল যে এটা হচ্ছে তার বাগানে সদ্য ফোটা গোলাপ ফুলের গন্ধ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৬
কোনো বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত 'করাকে মনোযোগ বলে।
মনোযোগের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ইচ্ছামূলক প্রক্রিয়া একটি। একই সঙ্গে শত শত উদ্দীপক আমাদের ইন্দ্রিয়কে উত্তেজিত করে। কিন্তু সবগুলো উদ্দীপকই চেতনার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পারে না। সেই উদ্দীপকটিই আমাদের সচেতন অভিজ্ঞতায় পৌঁছতে সক্ষম হয় যেটি আমাদের প্রেষণাকে পরিতৃপ্ত করে, যেটির প্রতি আমাদের ইচ্ছা প্রকাশ পায়। অর্থাৎ যে বিষয়টির প্রতি আমরা মনোযোগ দিতে চাই, অন্যান্য বিষয় বাদ দিয়ে সে বিষয়টিই আমরা প্রত্যক্ষণ করি।
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ রিমার শিক্ষকের কাছ থেকে জানতে পারার বিষয়গুলো প্রত্যক্ষণের প্রকৃতি অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ প্রকৃতির। বিভিন্ন ধরনের অধ্যাস রয়েছে। যেমন- জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, চান্দ্র অধ্যাস, প্রাকৃতিক অধ্যাস এবং মনস্তাত্ত্বিক অধ্যাস ইত্যাদি। জ্যামিতিক রেখা, কোণ ইত্যাদি বিষয়ের পরিমাপ সম্পর্কে নানা ধরনের চাক্ষুষ ভ্রান্তি দেখা যায়। এ ধরনের ভ্রান্তিকে জ্যামিতিক অধ্যাস বলে। আবার গতি অধ্যাসের ক্ষেত্রে আমরা স্থির বস্তুকে গতিশীল বলে প্রত্যক্ষণ করে থাকি। ফাই-ঘটনা গতি অধ্যাসের উদাহরণ। আবার অনেক সময় দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের চেয়ে বড় দেখায়। অবস্থানের জন্য একই চাঁদকে ছোট বা বড় দেখাচ্ছে। চান্দ্র অধ্যাসের জন্য এরকম দেখা যায়।
ব্যক্তির নিজস্ব ভীতিমূলক কোনো মানসিক প্রবণতার কারণে মৃদু আলো অথবা অন্ধকারে কোনো উদ্দীপক সম্পর্কে শিক্ষণ ও অভিজ্ঞতাগত বিশ্লেষণ ও সমন্বয়সাধনে ব্যর্থ সংবেদীয় ও মানসিক প্রক্রিয়ায় একটি ত্রুটিপূর্ণ ব্যাখ্যাসম্পন্ন ধারণাকেই মনস্তাত্ত্বিক অধ্যাস বলে। যেমন- অন্ধকারে রাস্তায় পড়ে থাকা কোনো মোটা দড়িকে সাপ মনে করা।
অন্যদিকে প্রাকৃতিক অধ্যাসে অর্ধবালতি পরিষ্কার পানিতে একটি লাঠি স্থাপন করলে লাঠিটিকে বাঁকা দেখায়। সুতরাং বলা যায়, রিমার শিক্ষকের কাছ থেকে জানতে পারার বিষয়গুলো ভ্রান্ত প্রত্যক্ষণ প্রকৃতির। ভ্রান্ত প্রত্যক্ষণে ঘটনাটির বাস্তব ভিত্তি থাকলেও আমরা একে ভুলভাবে প্রত্যক্ষণ করি।
উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ পারভেজের বাগানে হাঁটার সময় গন্ধ পাওয়া এবং পরবর্তী সময়ে সেটাকে গোলাপ ফুল শনাক্ত করা- বিষয় দু'টি ভিন্ন ঘটনা হলেও একসূত্রে গাঁথা।
কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে প্রাথমিক চেতনাই হলো সংবেদন। আর সংবেদনকে যখন ব্যাখ্যা বা অর্থবোধক করা হয় তখনই তা হয়ে ওঠে প্রত্যক্ষণ। হেনরি এল, রডিজার ও তাঁর সহযোগীরা বলেন- সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণকে বোঝায়, অপরপক্ষে প্রত্যক্ষণ ওই উদ্দীপনার ব্যাখ্যা ও অর্থবোধক বর্ণনা করে।
দৃশ্যকল্প-১ এর বর্ণনায় দেখা যায়, পারভেজের বাগানে হাঁটার সময় একটা গন্ধ অনুভব করে। তার এই অনুভূতিই হলো সংবেদন। তার পরবর্তী সময়ে সে যখন বুঝতে পারে এটি গোলাপের গন্ধ, তখন তা প্রত্যক্ষণে পরিণত হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, দৃশ্যকল্প-২ এ পারভেজের বাগানে গন্ধ অনুভব করা এবং তা গোলাপ বলে চিহ্নিত করার বিষয় দুটি ভিন্ন ঘটনা হলেও একই সূত্রে গাঁথা। কেননা সংবেদন ও প্রত্যক্ষণকে আলাদাভাবে নির্ণয় করা যায় না। সংবেদনের সাথে প্রত্যক্ষণের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সংবেদন ছাড়া প্রত্যক্ষণ কোনোভাবে সম্ভব হয় না। কারণ সংবেদনের কার্যকর ও অর্থপূর্ণ ব্যাখ্যার মধ্য দিয়েই প্রত্যক্ষণ সম্পন্ন হয়।