| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞানের শিক্ষক…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – শিক্ষণ ও স্মৃতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, এমন কিছু শিক্ষণ আছে যেখানে সমাধান অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে।
দৃশ্যকল্প-২:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
যে শিক্ষণ কোনো বাহ্যিক পুরস্কার বা বলবৃদ্ধি ছাড়াই সম্পন্ন হয় এবং প্রয়োজন না হওয়া পর্যন্ত আচরণের মাধ্যমে প্রকাশ পায় না তাকে সুপ্ত শিক্ষণ বলে।
পুনরুদ্রেক পদ্ধতি স্মৃতি পরিমাপের সবচেয়ে সহজ ও সরাসরি পদ্ধতি হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পদ্ধতিতে কোনো বিশেষ সংকেত বা সাহয্য ছাড়াই পূর্বে শেখা তথ্যকে হুবহু মনে করার চেষ্টা করা হয়। এটি স্মৃতির স্থায়িত্ব এবং তথ্য কতটুকু গভীরভাবে সংরক্ষিত হয়েছে তাই যাচাই করতে সাহায্য করে, যা পরীক্ষা বা দৈনন্দিন জীবনে তথ্য পুনরুদ্ধারের সক্ষমতা মূল্যায়নে অপরিহার্য।
দৃশ্যকল্প-১ এ মনোবিজ্ঞানের শিক্ষক 'অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ' এর কথা বলেছেন।
অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো এমন এক ধরনের বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী সমস্যার বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক হঠাৎ উপলব্ধি করার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পায়। এটি কোনো যান্ত্রিক বা অন্ধ প্রচেষ্টা নয়, বরং বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তির প্রয়োগের মাধ্যমে। সমস্যার সামগ্রিক রূপ অনুধাবন করার একটি প্রক্রিয়া।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ শিক্ষক উল্লেখ করেছেন যে, সমাধান অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণে সমগ্র সমস্যাকে পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে সমাধানের দিকে ধীরে অথচ সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় এবং এখানে সমাধানে অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে। তাই বলা যায়, শিক্ষকের এই বক্তব্যটি থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদের বিপরীতে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের বৈশিষ্ট্যকেই সুষ্পষ্টভাবে তুলে ধরেছে।
দৃশ্যকল্প-২ বিস্মৃতির প্রতিবন্ধকতা মতবাদ হিসেবে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা এবং পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতাকে নির্দেশে করা হয়েছে, যেখানে 'B' হলো পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা।
বিস্মৃতির প্রতিবন্ধকতা মতবাদ অনুসারে, নতুন বা পুরনো তথ্য একে অপরের স্মরণে বাধা সৃষ্টি করলে বিস্মৃতি ঘটে। যখন পূর্বে শেখা কোনো বিষয় নতুন কোনো বিষয় শিখতে বাধা দেয়, তখন তাকে পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা বলে। অন্যদিকে, নতুন কোনো বিষয় শেখার ফলে যদি পুরনো বিষয় মনে করতে অসুবিধা হয়, তবে তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বলা হয়।
উদ্দীপকের প্রবাহচিত্রে বিস্মৃতির প্রতিবন্ধকতা মতবাদ এর দুটি শাখা দেখানো হয়েছে বামদিকের বক্সে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা (যা মূলত পূর্ববর্তী প্রভাবকে নির্দেশ করে) এবং ডান দিকের 'B' বক্সে পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতার অবস্থান। উদাহরণস্বরূপ যদি কেউ তার পুরনো ফোন নম্বর মনে থাকার কারণে নতুন নম্বরটি মুখস্থ করতে না পারে, তবে তা পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা। আবার নতুন নম্বর শেখার পর যদি সে পুরনো নম্বরটি ভুলে যায়, তবে তা অনুশিক্ষণ প্রতিবন্ধকতার উদাহরণ।
এই দুই ধরনের প্রতিবন্ধকতার তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে, উভয়ই বিস্মৃতির জন্য দায়ী হলেও এদের ক্রিয়াশীলতা সম্পূর্ণ ভিন্নমুখী। পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা নতুন তথ্য সংরক্ষণে বাধা দেয়, যা মূলত পুরনো স্মৃতির আধিপত্যের কারণে ঘটে। অন্যদিকে, অনুশিক্ষণ প্রতিবন্ধকতা পুরনো তথ্য পুনরুদ্ধারে বাঁধা দেয়, কারণ নতুন তথ্য পুরনো স্মৃতির ওপর এক ধরনের প্রলেপ তৈরি করে। গবেষণায় দেখা গেছে, দুটি বিষয়ের মধ্যে যত বেশি সাদৃশ্য থাকে, এই প্রতিন্ধকতা তত বেশি তীব্র হয়। কারণ এরা পরস্পর বিপরীতধর্মী। তাই কার্যকর শিক্ষণের জন্য এবং বিস্মৃতি রোধে এই দুই ধরনের প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন থাকা এবং পর্যাপ্ত বিরতি নিয়ে পড়াশোনা করা প্রয়োজন।