A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: রিয়াদ খুব…’ বিএএফ শাহীন কলেজ ২০২৬ – শিক্ষণ ও স্মৃতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শিক্ষণ ও স্মৃতি🔢 সৃজনশীল নং ৩১🏢 প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ, ঢাকা📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দৃশ্যকল্প-১: রিয়াদ খুব মেধাবী। মনোবিজ্ঞানের শিক্ষক তার সম্পর্কে বলেন রিয়াদের মনে রাখার ক্ষমতা বেশ ভালো। কেননা সে অর্থ বুঝে, আবৃত্তি করে, মনোযোগ দিয়ে, SQ3R সূত্র মেনে ও শিক্ষকের পরামর্শ অনুযায়ী পড়াশুনা করে।
দৃশ্যকল্প-২: নীলা মনোবিজ্ঞান বই পড়ে জানতে পেরেছে অনেক সময় পুরস্কার না পেলেও প্রাণীর ক্ষেত্রে শিক্ষা সংঘটিত হয়। অন্যদিকে আসিফ অনেকবার চেষ্টা করেও একটি গাণিতিক সমস্যার সমাধান করতে পারছিল না। সে হাল না ছেড়ে চেষ্টায় লেগে থাকে এবং কিছুক্ষণ পর হঠাৎ সমাধান পেয়ে যায়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বুদ্ধিবৃত্তিক শিক্ষণ হলো তথ্য প্রক্রিয়াজতকরণের মধ্য দিয়ে সংঘটিত পরিবর্তন, যা ব্যক্তি বা প্রাণী তার অভিজ্ঞতালব্দ ফলাফল থেকে অর্জন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্মৃতির প্রথম পর্যায় হলো সংবেদী স্মৃতি।
বভিন্ন ইন্দ্রিয় যন্ত্রের মাধ্যমে তথ্য আমাদের স্মৃতিতে প্রবেশ করে। যো নকল তথ্য সংগৃহীত হয় তা প্রাথমিকভাবে রেকর্ড হয় সংবেদী রেজিস্টারে সংবেদী স্মৃতিতে বাহ্যিক উদ্দীপক সমূহের সংবেদী প্রতিরূপ সমূহকে খুব অল্প সময়ের জন্য ধরে রাখে। যেমন- আমরা একটা দৃশ্য দেখছি বা একটা শব্দ শুনছি। বাহিরের জগতের আগত তথ্যসমূহ এক সেকেন্ডের কমা সময়ের জন্য জমা থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রিয়াদের মনে রাখার ক্ষেত্রে যেসব বিষয় দায়ী সেগুলো হলো- স্মৃতিকে উন্নত করার কৌশল।
স্মৃতিকে উন্নত করার বিভিন্ন কৌশল রয়েছে। এগুলো অনুসরণ করলে স্মৃতিকে উন্নত করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প- ১ এর রিয়াদ স্মৃতিকে উন্নত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। যেমন- অর্থ বুঝে পড়া, আবৃত্তি করে পড়া, গভীর মনোযোগ SQ3R সূত্র মেনে এবং শিক্ষকের পরামর্শ মেনে চলা।
অর্থবুঝে আবৃত্তি করে পড়া ভালো মুখস্থ হয়। নিরবে পড়ার চেয়ে শব্দযোগে আবৃত্তি করে পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। এতে চক্ষু, বর্ণ, ও মস্তিষ্ক একত্রে কাজ করে বলে দীর্ঘ সময় স্মৃতিতে সংরক্ষিত থাকে। স্মৃতির অন্যতম সহায়ক হলো গভীর মনোযোগ। গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করলে কোনো বিষয় ভালোভাবে মুখস্থ হয় এবং দীর্ঘসময় স্মৃতিতে বিরাজ করে। আবার রবিনসনের SQ3R পদ্ধতিও বেশ কার্যকর। Survey Q3 R এর অর্থ হচ্ছে Survey জরীপ করা Question-প্রশ্ন করা, Read Recite -আবৃত্তি কর এবং Review পর্যালোচনা কর। পড়, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে জরীপ করে নিজে নিজে প্রশ্ন করতে হবে লেখক কী বলতে চেয়েছেন। নিজে নিজে যে প্রশ্নগুলো হলো সেগুলোর উত্তরের জন্য পাঠ্য বিষয়কে আবার গভীর মনোযোগ সহকারে বাড়তে হবে ও আবৃত্তি সহকারে পড়তে হবে এবং শেষে পর্যালোচনা করতে হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ নীলা ও আসিফের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ হলো সুপ্ত শিক্ষণ এবং অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ।
সন্তুষ্টি বা বলবর্ধক ব্যতীত যে শিক্ষণ তাকে সুপ্ত বা প্রচ্ছন্ন শিক্ষণ বলে। অর্থাৎ প্রেষণা যখন খুবই ক্ষীণ অথবা প্রেষণা আছে, কিন্তু উপযুক্ত সন্তুষ্টির অভাব, তখন যে শিক্ষণ হয় তাকে সুপ্ত শিক্ষণ বলে। সুপ্ত শিক্ষণ বলতে আমরা সেই শিক্ষণ বুঝে থাকি, যা শিক্ষণের সময় আচরণের মধ্যে পরিলক্ষিত হয় না। পরে উপযুক্ত প্রেষণা বা সন্তুষ্টির উপস্থিতিতে আচরণের ভিতর শিক্ষণের উপস্থিতি দেখা যায়। পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তাই হলো সুপ্ত শিক্ষণের মূল প্রতিপাদ্য বিষয়।
অন্যদিকে সমস্যাসংকুল ঘটনার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে সমস্যার সমাধানকরণকে অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞান বলে। পরিজ্ঞানমূলক শিক্ষণে শিক্ষার্থী কোনো কিছু শেখার সময় অন্ধের মতো বারবার ভুল সংশোধনের বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভের মাধ্যমে নতুনকে আয়ত্ত করে। অর্থাৎ যে শিক্ষণে সমগ্র সমস্যাটিকে পুঙ্খানুপঙ্খরূপে পর্যালোচনা করে সমাধানের দিকে ধীরে অথচ সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় এবং যেখানে সমাধান অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে তাকে পরিজ্ঞানমূলক শিক্ষণ বলা হয়।
বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ও সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য অন্তর্দৃষ্টি মূলক শিক্ষণ অধিক গ্রহণীয়। আধুনিক শিক্ষাব্যবস্থায় অন্তর্দৃষ্টিমূলক শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া যায়। কারণ এটি শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধি করে, জটিল সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এবং দ্রুত সময়ের মধ্যে ঘটে। এক্ষেত্রে শিক্ষার্থী সচেতনভাবে বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করে বিধায় একবার শিখলে আর সহজে ভুলে যায় না। এই শিক্ষণে শেখার সময় অন্ধের মতো বার বার ভূর করার বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্ক সন্তুষ্টি লাভ করে নতুনকে আয়ত্ত্ব করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: রিয়াদ খুব…’ বিএএফ শাহীন কলেজ ২০২৬ – শিক্ষণ ও স্মৃতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”