A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১ শিম জাতীয়…’ রাজশাহী বোর্ড ২০২৪ – জীবের পরিবেশ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: জীববিজ্ঞান📖 ১২তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১ শিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে।
দৃশ্যকল্প-২:
(i) শৈবাল → ছোট মাছ → বাজপাখি
(ii) ঘাস → পতঙ্গ → ব্যাঙ → সাপ → বাজপাখি।

উত্তর:

প্রকৃতির যেসকল প্রাণী পরিবেশের মৃতদেহ বা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে তাদেরকে প্রকৃতির ধাঙড় বলে। যেমন-কাক, শকুন, শিয়াল, হায়েনা ইত্যাদি।

উত্তর:

কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্তকরণে বর্তমানে DNA টেস্ট সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পদ্ধতি। DNA টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথম প্রয়োজন, জৈবিক নমুনা। অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনার DNA নকশাকে তুলনা করা হয় সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া রক্ত'রা জৈবিক নমুনার DNA নকশার সাথে। যদি অপরাধের শিকার ব্যক্তি থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয় তাহলে সহজেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তকরণ সম্ভব হবে। অর্থাৎ সন্দেহভাজন ব্যক্তি অপরাধী না হলে সে মুক্তি পাবে। কিন্তু অপরাধী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ বিচার করার সুযোগ থাকবে।

উত্তর:

উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর জীব দুটি হলো শিম গাছ ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এরা মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া প্রদর্শন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
মিউচুয়ালিজম এক ধরনের ধনাত্মক আন্তঃক্রিয়া। এ ধরনের আন্তঃক্রিয়ার মাধ্যমে সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়। দৃশ্যকল্প-১ এর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে। ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শর্করাজাতীয় খাদ্য পেয়ে থাকে। এভাবেই শিম উদ্ভিদ ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়া একে অন্যের দ্বারা উপকৃত হওয়ার মাধ্যমে মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া প্রদর্শন করে থাকে।

উত্তর:

দৃশ্যকল্প-২: এ (i) ও (ii) নং খাদ্যশিকলের মধ্যে (ii) নং শিকলে শক্তির অপচয় বেশি হবে। কারণ বাস্তুতন্ত্রের খাদ্যশিকলে স্তরের সংখ্যা যত বেশি হবে শক্তির অপচয় ততো বেশি হবে। সাধারণত খাদ্য শিকলে একস্তর থেকে অন্য স্তরে শক্তির প্রবাহকালে শ্বসন, তাপ, বিকিরণ ইত্যাদি কারণে শক্তি ব্যয় হবে। (ii) নং খাদ্যশিকলে পাঁচটি 'শক্তিস্তর রয়েছে। এখানে ঘাসকে পতঙ্গ ভক্ষণ করে। পতঙ্গকে ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করে। সাপ খাদ্য হিসেবে ব্যাঙকে গ্রহণ করে। আবার সাপকে খাদ্য হিসেবে বাজপাখি গ্রহণ করে। এখানে পাঁচটি শক্তিস্তরে চার বার শক্তির অপচয় হয়। কিন্তু (i) নং খাদ্যশিকলে শক্তিস্তর রয়েছে তিনটি। এখানে দুইবার শক্তির অপচয় হয়। তাই বলা যায় (i) নং অপেক্ষা (ii) নং শিকলে শক্তির অপচয় সবচেয়ে বেশি হয়।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১ শিম জাতীয়…’ রাজশাহী বোর্ড ২০২৪ – জীবের পরিবেশ, জীববিজ্ঞান (এসএসসি)”