A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: তিনটি বল…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — গতিবিদ্যা🔢 সৃজনশীল নং ২৫🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দৃশ্যকল্প-১: তিনটি বল 30N, 40N এবং 80N যথাক্রমে x-অক্ষের সাথে 0°, 30° এবং 150° কোণে ক্রিয়াশীল।

দৃশ্যকল্প-২: একটি স্ট্যান্ড থেকে দুটি বাস যথাক্রমে 10 km/h এবং 30 km/h বেগে দুটি রাস্তা দিয়ে যাত্রা শুরু করল। রাস্তা দুটির মধ্যবর্তী কোণ 60°।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন কোনো গাড়ি গতিশীল থাকে, তখন গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক পরিবর্তিত হয়। ধরি, বৃষ্টির প্রকৃত বেগ খাড়া নিচের দিকে এবং গাড়ির বেগ অনুভূমিক বরাবর। ভেক্টর বিয়োগের নিয়ম অনুসারে, আপেক্ষিক বেগ এর দিক খাড়া নিচের দিক থেকে সামনের দিকে কিছুটা বেঁকে যায়। ফলে গাড়ির আরোহীরা দেখেন বৃষ্টি উল্লম্বের সাথে একটি কোণ করে তির্যকভাবে আসছে। এই তির্যক বৃষ্টি গাড়ির সামনের কাঁচকে ভিজিয়ে দেয়। কিন্তু পেছনের কাঁচের সামনে গাড়ির ছাদ থাকায় বৃষ্টি তির্যকভাবে ছাদে পড়ে, কাঁচ পর্যন্ত পৌঁছাতে পারে না। এ কারণে চলন্ত গাড়ির সামনের কাঁচ বৃষ্টিতে ভিজে কিন্তু পেছনের কাঁচ ভিজে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বলগুলোকে x ও y উপাংশে বিভক্ত করে পাই-

এখানে,
প্রথম বল, F1=30 N
কোণ θ1=0∘
দ্বিতীয় বল, F2=40 N
কোণ θ2=30∘
তৃতীয় বল, F3=80 N
কোণ, θ3=150∘
লব্ধির মান, R= ?

x-অক্ষ বরাবর লব্ধি উপাংশ, Rx :

Rx=F1cos⁡θ1+F2cos⁡θ2+F3cos⁡θ3

বা, Rx=30cos⁡0∘+40cos⁡30∘+

80cos⁡150∘

বা, Rx=30×1+40×0.8660+80×

(−0.8660)

বা, Rx=30+34.64−69.28

∴Rx=−4.64 N

y-অক্ষ বরাবর লব্ধি উপাংশ, Ry :

Ry=F1sin⁡θ1+F2sin⁡θ2+F3sin⁡θ3

বা, Ry=30sin⁡0∘+40sin⁡30∘+80sin⁡150∘

বা, Ry=30×0+40×0.5+80×0.5

বা, Ry=0+20+40

∴Ry=60 N

লব্ধি বলের মান, R :

R=Rx2+Ry2

বা, R=(−4.64)2+(60)2

∴R=60.2 N (Ans.)  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

প্রথম বাসের বেগ, v1=10kmh−1

দ্বিতীয় বাসের বেগ, v2=30kmh−1.

রাস্তা দুটির মধ্যবর্তী কোণ, α=60∘

সময়, t=12min=1260 h=0.2 h

মধ্যবর্তী দূরত্ব, R= ?

0.2 h পর প্রথম বাসের সরণ, s1 :

s1=v1t

বা, s1=10×0.2

∴s1=2 km

0.2 h পর দ্বিতীয় বাসের সরণ, s2 :

s2=v2t

বা, s2=30×0.2

∴s2=6 km

বাস দুটি একই স্থান থেকে 60° কোণে যাত্রা শুরু করায়, 12 min পর তাদের সরণ ভেক্টর s1 এবং s2 এর মধ্যবর্তী কোণও 60° হবে। এই সরণ দুটির শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব R হবে ভেক্টর দুটির বিয়োগফলের মান।

আমরা জানি,

দুটি সরণ ভেক্টর s1 ও s2 এর মধ্যবর্তী দূরত্ব R হলে,

R=s12+s22−2 s1 s2cos⁡α 

বা, R=(2)2+(6)2−2×2×6×cos⁡60∘

বা, R=4+36−24×0.5 

∴R=5.29 km

সুতরাং, 12 min পর বাসদুটির মধ্যবর্তী দূরত্ব হবে 5.29 km।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: তিনটি বল…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”