A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: জনি 0.5…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১: জনি 0.5 kg ভরের একটি ঢিল 15m উপর থেকে ছেড়ে দিল। ঢিলটি মাটিতে পড়ার পর জহির ঐ ঢিলটিকে উপরে ছুড়ে দিল জনির কাছে। জনির কাছে পৌছানোর পর ঢিলটির বেগ শূন্য হয়ে গেল এবং জনি ঢিলটিকে ধরে ফেললো।

দৃশ্যকল্প-২: 5 kg ভরের একটি বস্তুকে 10 m/sec বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।

উত্তর:

বাহ্যিক বলের প্রভাবে বস্তুতে সৃষ্ট বিকৃতি প্রতিরোধী ধর্মই হলো স্থিতিস্থাপকতা।

উত্তর:

নিউক্লিয়ার বিক্রিয়ায় E=mc2 সূত্রের মাধ্যমে ভরকে শক্তিতে রূপান্তরিত করা হয়। এই বিক্রিয়ায় 235U নিউক্লিয়াসকে 1 টি নিউট্রন দ্বারা আঘাত করা হয়। ফলে U235 পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায় এবং kr92,Ba1412 টি ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে যায় ও আরো 3টা নিউট্রন বের হয়ে আসে। যার বিক্রিয়াটি হলো :

01n+92235U3692Kr+56141Ba+301n

উৎপন্ন 3টি নিউট্রন আবার অন্য নিউক্লিয়াসকে ভেঙে দেয় এবং এভাবে বিক্রিয়া চলতেই থাকে। এজন্য একে চেইন রি-অ্যাকশন বলে। এই নিউক্লিয়ার চেইন রি-অ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। অর্থাৎ নিজে নিজেই চলতে থাকে ও তাপ, চাপ দ্বারা প্রভাবিত করা যায় না।

উত্তর:

বস্তুটি নিক্ষেপের পর তা ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে তা বস্তুটির বিচরণকাল।

এখানে,
নিক্ষেপণের বেগ, u=10 ms1
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms²

বিচরণকাল T হলে,

T=2ug=2×109.8=2.04 s

∴ বস্তুটি নিক্ষেপের 2.04 s পর ভূমিতে ফিরে আসে। (Ans.)

উত্তর:

এখানে,
ঢিলের ভর, m=0.5 kg
উচ্চতা, h = 15m

ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ,

W1= ঢিলের বিভব শক্তি

=mgh=0.5×9.8×15=73.5 J

 

ঢিলটি মাটিতে পড়ার পর জহির ঐ ঢিলটিকে u বেগে জনির কাছে ছুড়ে মারলে,

এখানে,
জনির কাছে পৌঁছানোর পর
ঢিলটির বেগ শূন্য হওয়ায় v=0.
উচ্চতা, h=15m

v2=u22gh

বা, (0)2=u22×9.8×15

u2=294u=294=17.146 ms1

 

ঢিলটি জনির কাছে ছুড়ে মারতে জহিরের দ্বারা কৃতকাজ,

W2= ঢিলের গতিশক্তি

=12×mu2=12×0.5×(17.147)2=73.5 J

 

অর্থাৎ, W1=W2

অতএব, ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ও ঢিলটি জনির কাছে পাঠাতে জহিরের দ্বারা কৃতকাজ এর মান সমান।

15 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: জনি 0.5…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”