A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: কয়েকটি গুরুত্বপূর্ণ…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৩🏢 প্রতিষ্ঠান: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১: কয়েকটি গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয় Isotope.

99Tc,60Co,131I,32P

দৃশ্যকল্প-২: M একটি মৌল যার নিউক্লিয়াসের ভর 9.876×1023 g। মৌলটির নিউট্রন সংখ্যা এর প্রোটন সংখ্যা অপেক্ষা 3 বেশি।

উত্তর:

পরমাণুর যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বলে।

উত্তর:

সাধারণভাবে দেখা যায় যে, সমশক্তিসম্পন্ন অরবিটালসমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে। এক্ষেত্রে d10s1 এবং d5s1 ইলেকট্রন বিন্যাসবিশিষ্ট মৌল অধিকতর স্থায়ী হয়। কপার ( Cu ) এর ইলেকট্রন বিন্যাসে ( 1 s22 s22p63 s23p63 d104 s1 ) সুস্থিতির জন্য 3 d94 s2 এর পরিবর্তে 3 d104 s1 হয়। এজন্য কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়।

উত্তর:

দৃশ্যকল্প-২ অনুসারে-
ধরি, প্রোটন সংখ্যা =x
∴ নিউট্রন সংখ্যা =x+3
নিউক্লিয়াসের ভর = প্রোটনের ভর + নিউট্রনের ভর
বা, 9.876×1023=(x×1.673×1024)+(x+3)×1.675×1024
বা, 9.876×1023=x×1.673×1024+x×1.675×1024+5.025×1024
বা, x(1.673×1024+1.675×1024)=9.876×10235.025×1024
বা, x×3.348×1024=9.3735×1023
বা, x=9.3735×10233.348×1024.

x=28

সুতরাং, M মৌলটির প্রোটন সংখ্যা 28 হওয়ায় এটি নিকেল (Ni)।

উত্তর:

উদ্দীপকের আইসোটোপগুলো 99Tc,60Co,131I32P । নিচে মানব জীবনে আইসোটোপগুলোর গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
99Tc আইসোটোপ :99Tc আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। ইঞ্জেকশনের মাধ্যমে 99Tc আইসোটোপ শরীরের ভিতর প্রবেশ করানো হয়। এই আইসোটোপ শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয়ে গামা রশ্মি বিকিরণ করে, তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানের ছবি তোলা হয়। 

60 Co আইসোটোপ : টিউমারের উপস্থিতি. নির্ণয় ও নিরাময়ে তেজন্ক্রিয় আইসোটোপ 60Co ব্যবহার করা হয়। 60Co থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে।

32p আইসোটোপ : চিকিৎসাক্ষেত্রে 32p আইসোটোপ খুবই গুরুত্বপূর্ণ রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় এ আইসোটোপ ব্যবহার করা হয়।

131I আইসোটোপ :  সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে 131I  আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণ মত তেজস্ক্রিয় আইসোটোপ 131I  সম্পৃক্ত দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়। এ আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: কয়েকটি গুরুত্বপূর্ণ…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”