A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যপট-১ : একটি…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – স্থির বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৯ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যপট-১ : একটি উচ্চধাপী ট্রান্সফর্মারের কয়েল দুইটির প্যাঁচ সংখ্যার অনুপাত 1:5। প্রাইমারি কয়েলের ভোল্টেজ 18 V এবং সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ 1.4 A।

দৃশ্যপট-২ : 0.15 m ও 0.5 m ব্যাসার্ধের দুইটি চার্জিত গোলকের বিভব 12 V ও 18 V । এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 4 m।

উত্তর:

তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে।

উত্তর:

আমরা জানি, 1C=1 A×1 s

10 কুলম্ব আধান বলতে বোঝায় কোনো পরিবাহীর মধ্যদিয়ে 10 A তড়িৎ প্রবাহ 1 s ধরে চললে এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ 10 C.

উত্তর:

১নং দৃশ্যপটের ক্ষেত্রে,

npns=15[ উচ্চধাপী ট্রান্সফর্মার; সুতরাং ns>np]

সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ, Is=1.4 A

প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ = Ip

এখন, IpIs=nsnp

বা, Ip=Is×nsnp=1.4×51=7 A

আবার, প্রাইমারি কয়েলের ভোল্টেজ, Vp=18 V

প্রাইমারি কয়েলের ক্ষমতা, P=Vp×Ip=18×7=126 W

অতএব, ১নং দৃশ্যপটের ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের ক্ষমতা 126 W.

উত্তর:

২নং দৃশ্যপটের ক্ষেত্রে,
১ম গোলকের ব্যাসার্ধ, r1=0.15 m

১ম গোলকের বিভব, V1=12 V

১ম গোলকের চার্জ, q1=V1×r1k[V=kqr]

=12×0.159×109=2×1010C

২য় গোলকের ব্যাসার্ধ, r2=0.5 m

২য় গোলকের বিভব, V2=18 V

২য় গোলকের চার্জ, q2=V2×r2k=18×0.59×109=1×109C 

এখন, গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক রেখার মধ্যবিন্দুতে অর্থাৎ, উভয় চার্জ হতে r=d2=4m2=2m দুরত্বে q=5C চার্জ স্থাপন করলে

১ম চার্জের জন্য ক্রিয়াশীল বল,

F1=kq1×qr2=9×109×2×1010×5(2)2=2.25 N

এবং ২য় চার্জের জন্য ক্রিয়াশীল বল,

F2=kq2×qr2=9×109×1×109×5(2)2=11.25 N

এখানে, F1F2

সুতরাং ২নং দৃশ্যপটের গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক রেখার মধ্যবিন্দুতে 5 C আধান স্থাপন করলে সেটি সাম্যাবস্থায় থাকবে না।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যপট-১ : একটি…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – স্থির বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”