| ㅤ | A. Nayan29 Oct 2026 (2 hours ago) |
সৃজনশীলঃ ‘দৃশ্যপট-১: সাদিকা একটি…’ যশোর বোর্ড ২০২১ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)

দৃশ্যপট-১: সাদিকা একটি নার্সারির গোলাপ বাগানে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল দেখল, সে আরও দেখল, লাল গোলাপ হয় সুগন্ধি, সাদা গোলাপ হয় সুগন্ধি, নীল গোলাপ হয় সুগন্ধি। তার থেকে সে সিদ্ধান্ত করল, সকল গোলাপ হয় সুগন্ধি ফুল ।
দৃশ্যপট-২: সাকিব তার দাদাকে বললো, দেশি পেয়ারা পুষ্টিকর। সাকিবের কথা শুনে তার দাদা সাকিবকে বললেন, “সকল দেশি ফল হয় পুষ্টিকর। পেয়ারা একটি দেশি ফল। কাজেই পেয়ারা হয় পুষ্টিকর ফল।”
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর নির্ভর করে অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে ।
যেহেতু সিদ্ধান্তে মধ্যপদের কোনো প্রয়োজন থাকে না, তাই সহানুমানে মধ্যপদ থাকে না।সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। প্রধান অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যের মধ্যে | অনিবার্য সম্পর্ক তৈরি করে। এরপর সিদ্ধান্তে আর মধ্যপদের প্রয়োজন হয় না। এ কারণে সহানুমানে উভয় আশ্রয়বাক্যে মধ্যপদ অবস্থান করলেও সিদ্ধান্তে থাকে না।
উদ্দীপকের দৃশ্যপট-১ এ আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।ব্যাখ্যা করা হলো-
যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। যেমন:লিচু, পেয়ারা, আপেল ইত্যাদি ফলের পুষ্টিগুণ প্রত্যক্ষ করে যখন সকল ফলের পুষ্টিগুণ সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি হয় আরোহ অনুমান।এখানে এই ফুলগুলো দ্বারা সকল ফলের পুষ্টিগুনকে বুঝানো হয়েছে। আরোহ অনুমানে কয়েকটি উদাহরণের মাধ্যমে সকল জাতিকে বুঝায়।
তেমনি উদ্দীপকের দৃশ্যপট-১ এ সাদিকা লাল, সাদা এবং নীল গোলাপের সুগন্ধি প্রত্যক্ষ করে সকল গোলাপ হয় সুগন্ধি ফুল বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ, সাদিকা বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে সার্বিকে গমন করেছে। তাই বলা যায়, দৃশ্যপট-১ এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।
দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এর মাধ্যমে আরোহ অনুমান এবং অবরোহ অনুমান নির্দেশিত হয়। আরোহ ও অবরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।এদের যে ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়েছে নিচে তা বিশ্লেষণ করা হলো-
দৃশ্যপট-১ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আর যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে । এই প্রকার অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় বলে এখানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। অপরপক্ষে, দৃশ্যপট-২ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। সাকিবের দাদা সকল দেশি ফলের পুষ্টিগুণের সাথে যৌক্তিকভাবে পেয়ারাকে দেশি ফল হিসেবে তুলনা করেছেন। এরপর অবরোহ পদ্ধতিতে পেয়ারা পুষ্টিকর ফল বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ, সাকিবের দাদা সার্বিক থেকে বিশেষে গমন করেছেন। আর যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অপেক্ষাকৃত কম ব্যাপক বা সমব্যাপক সিদ্ধান্ত-প্রতিষ্ঠা করা হয় তাকে অবরোহ অনুমান বলে।
পরিশেষে বলা যায় যে, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য রয়েছে। তবে অনুমান সংক্রান্ত আলোচনায় উভয় প্রকার অনুমানই গুরুত্বপূর্ণ ।