A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যপট-২: চিত্র: H-পরমাণু…’ ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১২২📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দৃশ্যপট-২: 

চিত্র: H-পরমাণু 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Sc,Y  ও ল্যান্থানাইড সারির মোট 16টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলে।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অম্লীয় দ্রবণে OH− আয়নের ঘনমাত্রা শূন্য নয়। কেননা অম্লীয় দ্রবণে এসিডের পাশাপাশি পানি থাকে। যতক্ষণ এসিডের দ্রবণ থাকে ততক্ষণ পানি দ্রবণে উপস্থিত থাকে। এসিড H+ আয়ন দান করলেও পানিতে সবসময় H+ও OH− উভয় আয়ন উপস্থিত থাকে। এজন্য অম্লীয় দ্রবণে কখনো OH− আয়নের ঘনমাত্রা শূন্য হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের দৃশ্যপট-১ এর বিকিরিত শক্তি 

E=4.09×10−12erg=4.09×10−1.9 J 

জানা আছে, E=hcλ
বা, λ=hcE=6.626×10−34×3×1084.09×10−19 

=4.8601×10−7 m=486 nm 

  

এখানে,  

n1=?n2=5RH=1,09678×10−2 nmλ=486 nm 

দৃশ্যপট-২ এ ইলেকট্রনটি ৫ম শক্তিস্তরে অবস্থিত। ব্রিডবার্গ সমীকরণ মতে, (H-পরমাণুর ক্ষেত্রে)

1λ=RH×(1n12−1n22) 

বা, 1486=1.09678×10−2×(1n12−152)

1486=1.09678×10−2n12−1.09678×10−225 

বা, 2.496×10−3=1.09678×10−2n12
বা, n12=4.394
বা, n1=2.096≅2.0 

অর্থাৎ দৃশ্যপট-২ এর ইলেকট্রনটি ২য় কক্ষপথ তথা L কক্ষপথে প্রবেশ করবে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের দৃশ্যপট-১ এর A মৌলটি কপার (Cu)। Cu এর 20th এবং 29the− দুটি এর কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়ে একাধিক নীতি প্রয়োজন। নিচে তা ব্যাখ্যা করা হলো- 

Cuএর ইলেকট্রন বিন্যাস-

Cu(29)=1s22s22p63s23p63d104s1

দেখা যাচ্ছে 20 তম ও 29 তম ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ, করেছে। একাধিক নীতি অনুসারে তা ব্যাখ্যা করা যায়। যেমন-আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তিস্তরে প্রবেশ করে, পরে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করে। এ শক্তির মান (n+l) এর মান থেকে হিসাব করা হয়। 3d ও 4s অরবিটালের ক্ষেত্রে- 

3d=n+l=3+2=54s=n+l=4+0=4

দেখা যাচ্ছে, 4s অরবিটালের শক্তি কম হওয়ায় ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করে। কিন্তু দেখা যাচ্ছে, 20 তম ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করেছে। কারণ হ্রন্ডের নীতি অনুসারে ইলেকট্রনগুলো অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সুস্থিত হয়। 3d9 ও 4 অরবিটালের ক্ষেত্রে 4s অরবিটাল পূর্ণ থাকলেও 3d অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ কোনোটিই নেই। তাই 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে 4s2 থেকে 20 তম ইলেকট্রন 3d9 এ স্থানান্তরিত হয়ে 3d10 হয় এবং সুস্থিতি কাঠামো লাভ করে। অপরদিকে 2n2 নীতি অনুসারে ৩য় শক্তিস্তরে ৪1৪টি ইলেকট্রন থাকতে পারে। 29 তম ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করে। ৩য় শক্তিস্তর পূর্ণ করে পরবর্তী ইলেকট্রন ৪র্থ - শক্তিস্তরে যায়। আবার পলির বর্জন নীতি অনুসারে একই অরবিটালের দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও ৪র্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়। 20 তম ও 29 তম ইলেকট্রনের 
ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ- 

দেখা যাচ্ছে, n, l ও sv কোয়ান্টাম সংখ্যার মান একই কিন্তু ৷ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। অর্থাৎ Cu এর  20 তম ও 29 তম ইলেকট্রন দুটির কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়ে পলির বর্জন নীতি ও হুন্ডের নীতি তথা একাধিক নীতি প্রয়োজন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যপট-২: চিত্র: H-পরমাণু…’ ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”