| ㅤ | A. Nayan29 Oct 2026 (3 hours ago) |
সৃজনশীলঃ ‘দৃষ্টান্ত -১ :…’ কুমিল্লা বোর্ড ২০২২ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)

দৃষ্টান্ত -১ : পাখি হয় মরণশীল । পশু হয় মরণশীল । মানুষ হয় মরণশীল । .. সকল প্রাণী হয় মরণশীল ।
দৃষ্টান্ত -২ : সকল দার্শনিক হয় সৎ । প্লেটো হয় দার্শনিক । … প্লেটো হয় সৎ
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
কোনো জানা বিষয়ের ওপর ভিত্তি করে অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।
অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব না থাকার কারণে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয় । যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে । অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যেরই পরিবর্তিত একটি রূপ । এ কারণে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না । তাই অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয় ।
উদ্দীপকের দৃষ্টান্ত -১ আরোহ অনুমানকে নির্দেশ করেছে । নিচে তা ব্যাখ্যা করা হলো-
দৃষ্টান্ত -১ এ বলা হয়েছে পাখি হয় মরণশীল । পশু হয় মরণশীল । মানুষ হয় মরণশীল । অতএব , সকল প্রাণী হয় মরণশীল । এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বা ঘটনার পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়েছে । এ কারণে এটি আরোহ অনুমান ।
আরোহ অনুমানের আশ্রয়বাক্য বা দৃষ্টান্তগুলো বিশেষ এবং সিদ্ধান্তটি সার্বিক হয়ে থাকে । এ কারণে আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় ।তাই বলা যায় উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ আরোহ অনুমানকে নির্দেশ করেছে।
দৃষ্টান্ত -১ এ আরোহ অনুমানকে ও দৃষ্টান্ত -২ অবরোহ অনুমানকে প্রকাশ করে । উভয় অনুমানের মধ্যে সম্পর্ক রয়েছে নিচে আরোহ ও অবরোহ অনুমানের মধ্যকার সম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে নিরূপণ করা হলো— -
যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় , তাকে আরোহ অনুমান বলে । আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই বেশি ব্যাপক হয় । দৃষ্টান্ত -১ এ আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যগুলোর তুলনায় বেশি ব্যাপক । এজন্য এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত । অন্যদিকে , যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না , তাকে অবরোহ অনুমান বলে । দৃষ্টান্ত -২ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত ‘ প্লেটো হয় সৎ ’ একটি বিশেষ যুক্তিবাক্য । যা ‘ সকল দার্শনিক হয় সৎ আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক । এছাড়াও অবরোহ অনুমানে আকারগত সত্যতা পরিলক্ষিত হয় , কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা পরিলক্ষিত হয়ে থাকে । দৃষ্টান্ত -১ ও দৃষ্টান্ত -২ এর সাথে উল্লেখিত বৈসাদৃশ্য মূলক সম্পর্ক থাকলেও পারস্পরিক সাদৃশ্যমূলক সম্পর্কও বিদ্যমান । কারণ অবরোহ ও আরোহ উভয় প্রকার অনুমান একই আদর্শ নিয়ে পরিচালিত হয় । উভয় প্রকর অনুমানের একটি আদর্শ এবং সেটি হলো সত্যের আদর্শ । সুতরাং , অবরোহ অনুমান ও আরোহ অনুমানের মধ্যে সম্পর্ক রয়েছে।