| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘দুই বন্ধু 50cm…’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৪ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

দুই বন্ধু 50cm দৈর্ঘ্যের এবং 2mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের এক প্রান্তে ভর ঝুলিয়ে পৃথকভাবে স্থিতিস্থাপকতা পরীক্ষা করছে। প্রথম বন্ধু বলছে যে, সে তার পরীক্ষায় তারটির দৈর্ঘ্য বিকৃতি 5% এবং পার্শ্ববিকৃতি 4% পেয়েছে। কিন্তু দ্বিতীয় বন্ধু এই ফলাফলে দ্বিমত পোষণ করছে। তারটির ইয়ং এর গুণাঙ্ক Y= 2×1011N/m2.
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
যে সব বস্তুতে প্রযুক্ত বল অপসারন করলে এরা বিকৃত অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসে না তাদের নমনীয় বস্তু বলে।
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুবসংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের আয়তন গুনাঙ্ক বলে। একে K দ্বারা প্রকাশ করা হয়।
অতএব, আয়তন গুনাঙ্ক k = ( আয়তন পীড়ন )/(আয়তন বিকৃতি)
কোনো বস্তুর চারদিকে থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটির আয়তন কমে যায়। বস্তুর এ ধর্মকে সংনম্যতা বলে।
∴ আয়তন গুনাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে।
এখানে,
তারের আদি দৈর্ঘ্য, L = 50 cm
= 0.5m
প্রচ্ছেদের ক্ষেত্রফল, A = 2mm2
= 2 × 10-6m2
ইয়ং গুনাঙ্ক, Y = 2 × 11Nm-2
অভিকর্ষজ ত্বরন, g = 9.8 ms-2
দৈর্ঘ্য বৃদ্ধি, l= 20 mm
= 20 × 10-3 m
প্রয়োজনীয় ভার, F = ?
আমরা জানি,
অতএব, তারটির দৈর্ঘ্য 20mm বৃদ্ধি করতে 16000 N ভার চাপাতে হবে।
এখানে,
পার্শ্ববিকৃতি = 4% =
দৈর্ঘ্য বিকৃতি
∴ তারের পয়সনের অনুপাত,
কিন্তু, আমরা জানি,
পয়সনের অনুপাতের মান -1 থেকে 1/2 এর মধ্যে,
অর্থাৎ,
এখানে, φ এর মান 0.8 যা পয়সনের অনুপাতের সীমার বাইরে।
অতএব, আমরা বলতে পারি ১ম বন্ধুর উপাত্ত সংগ্রহ ভুল ছিল অর্থাৎ দ্বিতীয় বন্ধুর উক্তিটি যৌক্তিক।