A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দুই বন্ধু রাজিন…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৮২🏢 প্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দুই বন্ধু রাজিন ও নাঈম মোটরসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে যাচ্ছে। মোটরসাইকেলসহ তাদের ভর 300kg এবং রাস্তা 40m চওড়া। রাজিন মোটরসাইকেল চালানোর সময় 200m ব্যাসার্ধের একটি বাঁক দেখলো যার বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা 80cm উঁচু। নাঈম রাজিনকে 10ms−1 বেগে চালাতে অনুরোধ করল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরার সময় যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাই উক্ত বস্তুর কৌণিক সরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

টর্কের ফলে বস্তু ঘূর্ণনগতি লাভ করে। অর্থাৎ বস্তুকে ঘুরাতে হলে তাতে টর্ক দিতে হবে। সমান বল প্রয়োগে টর্ক যত বেশি হবে বস্তুটিকে ঘুরানো তত সহজ হবে। আমরা জানি টর্ক τ=rFsin⁡θ অর্থাৎ, বস্তুর ঘূর্ণন ব্যাসার্ধ যত বেশি হবে একই বলের জন্য টর্ক তত বেশি উৎপন্ন হবে ফলে বস্তু তত সহজে ঘুরবে। তাই বলের প্রয়োগ বিন্দুর সাপেক্ষে ঘূর্ণন ব্যাসার্ধ বাড়ানোর জন্য দড়জার হাতল মাঝে না রেখে প্রান্তে রাখা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, রাস্তার প্রস্থ ,d=40m

দুই প্রান্তের উচ্চতার পার্থক্য, h=80 cm=0.8 m 

রাস্তার ব্যাংকিং কোণ θ হলে,

sin⁡θ=h d

বা, θ=sin−1⁡( h d)=sin−1⁡(0.840)

∴θ=1.146∘

অতএব, ব্যাংকিং কোণ 1.146∘ ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, রাস্তার ব্যাংকিং কোণ, θ=1.146∘

এখানে, রাস্তার বাঁকের ব্যাসার্ধ, r=200 m

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

আমরা জানি, tan⁡θ=v2rg

বা, v=rg×tan⁡θ=200×9.8×tan⁡1.146∘

∴v=6.262 m s−1

গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, v <10 m s−1

অর্থাৎ, বাঁকে সর্বোচ্চ নিরাপদ বেগ10 m s−1 অপেক্ষা কম।

উদ্দীপকের বাঁকের সর্বোচ্চ নিরাপদ বেগ 6.262ms−1। তাই রাজিন নাইমের অনুরোধ রক্ষা করতে পারবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দুই বন্ধু রাজিন…’ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”