A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দুইজন শিক্ষার্থী একটি…’ সিলেট বোর্ড ২০২৩ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৪৩🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দুইজন শিক্ষার্থী একটি দ্বীপে বেড়াতে গিয়ে পাশাপশি অবস্থিত দুটি পুকুরের বায়ু বুদবুদ নিম্নরূপ পর্যবেক্ষণ করল। বায়ুমন্ডলের চাপ 105 Pa।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, একটি অণুর গতিশক্তি এর পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ গ্যাসের পরম তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে এবং তাপমাত্রা কমলে গতিশক্তি কমবে। এখানে চিত্রে E গতিশক্তি এবং T তাপমাত্রার পরিবর্তন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
বায়ুমণ্ডলীয় চাপ, P2=105 Pa
মিঠাপানির ঘনত্ব, ρ=1.0×103 kg m−3=1000 kg m−3
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2
ধরি, পুকুরের তলদেশে বুদবুদের আয়তন, V1=V
পুকুরের উপরিভাগে বুদবুদের আয়তন, V2=4V
মিঠাপানির পুকুরের গভীরতা =h

আমরা জানি,
পুকুরের তলদেশে মোট চাপ, P1=P2+hρg
এখন বয়েলের সূত্রানুসারে পাই: P1V1=P2V2
বা, (P2+hρg)×V=P2×4V
বা, P2+hρg=4P2
বা, hρg=4P2−P2
বা, hρg=3P2
বা, h=3P2ρg
বা, h=3×1051000×9.8 (মান বসিয়ে)
বা, h=3000009800
বা, h=30.61 m
মিঠাপানির পুকুরের গভীরতা 30.61 m।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
বায়ুমণ্ডলীয় চাপ, P=105 Pa

মিঠাপানির পুকুরের তলদেশে চাপ (P1) নির্ণয় :
উদ্দীপক অনুযায়ী, মিঠাপানির পুকুরের তলদেশ থেকে উপরিভাগে আসলে বুদবুদের আয়তন ৪ গুণ হয়।
ধরি, তলদেশে বুদবুদের আয়তন =V1
উপরিভাগে আয়তন =4V1
তাপমাত্রা স্থির বিবেচনা করে বয়েলের সূত্রানুসারে পাই:
P1×V1=P×4V1
P1=4P
P1=4×105 Pa

লবণাক্ত পানির পুকুরের তলদেশে চাপ (P2) নির্ণয় :
উদ্দীপক অনুযায়ী, লবণাক্ত পানির পুকুরের তলদেশ থেকে উপরিভাগে আসলে বুদবুদের ব্যাস ২ গুণ হয়।
ধরি, তলদেশে বুদবুদের ব্যাস =d
উপরিভাগে বুদবুদের ব্যাস =2d
আমরা জানি, গোলকাকার বুদবুদের আয়তন তার ব্যাসের ঘনফলের সমানুপাতিক (V∝d3)।
সুতরাং, উপরিভাগে বুদবুদের আয়তন হবে তলদেশের আয়তনের (2)3=8 গুণ।
ধরি, তলদেশে বুদবুদের আয়তন =V2
উপরিভাগে আয়তন =8V2

বয়েলের সূত্রানুসারে:
P2×V2=P×8V2
P2=8P
P2=8×105 Pa

চাপের তারতম্য (ΔP) নির্ণয় :
উভয় পুকুরের তলদেশের চাপের পার্থক্য বা তারতম্য:
ΔP=P2−P1
ΔP=(8×105)−(4×105)
ΔP=4×105 Pa
লবণাক্ত পানির পুকুরের তলদেশের চাপ মিঠাপানির পুকুরের তলদেশের চাপের চেয়ে বেশি।
পুকুর দুটিতে পানির তলদেশের চাপের তারতম্য বা পার্থক্য হলো 4×105 Pa।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দুইজন শিক্ষার্থী একটি…’ সিলেট বোর্ড ২০২৩ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”