A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দুটি একই রকম…’ ২০২৬ – স্থির বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৯ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৬📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দুটি একই রকম ধাতব বলে যথাক্রমে + 40 µC এবং – 50 µC আধান আছে। এরা বায়ুতে পরস্পর থেকে 50 cm ব্যবধানে অবস্থিত।

উত্তর:

যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায়, তাকে ইলেকট্রোস্কোপ বা তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।

উত্তর:

তড়িৎ ক্ষেত্র দ্বারা বুঝা যায় কোনো বিন্দুতে কোনো চার্জের প্রভাব আছে কি-না অর্থাৎ ঐ বিন্দুতে কোনো চার্জ আনলে তা উক্ত চার্জের দরুণ কোনো বল অনুভব করবে কি-না। আর তড়িৎ তীব্রতা দ্বারা বুঝা যায় ঐ বিন্দুতে চার্জ আনলে সেটি ক্ষেত্র সৃষ্টকারী চার্জের দরুণ কতটুকু বল অনুভব করবে। অর্থাৎ তড়িৎ তীব্রতা-মূলত তড়িৎ ক্ষেত্রের পরিমাপ। এ কারণে তড়িৎক্ষেত্র ও তড়িৎ তীব্রতা একই নয়।

উত্তর:

এখানে, ১ম ধাতব বলের আধান, q1=40μC=40×106C
২য় ধাতব বলের আধান, q2=50μC=50×106C
আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, r =50 cm=0.5 m
আধানদ্বয়ের মধ্যবর্তী বল, F= ?
আমরা জানি, F=kq1q2r2

=9×109×40×106×(50×106)(0.5)2=72 N

ঋণাত্মক চিহ্ন আকর্ষণধর্মী বল নির্দেশ করে।

অতএব, উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান 72 N.

উত্তর:

এখানে, ১ম ধাতব বলের আধান, q1=40μC=40×106C
২য় ধাতর বলের আধান, q2=50μC=50×106C
আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, r=50 cm=0.5 m
আধানদ্বয়ের মধ্যবর্তী বল, F1=72 N [‘গ’ হতে] [আকর্ষণধর্মী]

এখন, উদ্দীপকের বল দুটিকে পরস্পরের সংস্পর্শে আনলে এদের পরিবর্তিত আধান,

q1=q2=q1+q22=40+(50)2=5μC=5×106C

এক্ষেত্রে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল,

F2=kq1q2r2=9×109×(5×106)×(5×106)(0.5)2=0.9 N

ধনাত্মক চিহ্ন বিকর্ষণধর্মী বল নির্দেশ করে।

∴ বলের মানের পরিবর্তন =F2F1=(0.972)N=71.1N

সুতরাং, উদ্দীপকের বল দুটিকে পরস্পরের সংস্পর্শে এনে পুনরায় 50 cm ব্যবধানে স্থাপন করলে ক্রিয়াশীল বলের মান 71.1 N কমে যাবে এবং আকর্ষণধর্মী থেকে বিকর্ষণধর্মী হয়ে যাবে।

6 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দুটি একই রকম…’ ২০২৬ – স্থির বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”