A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দু”টি গাড়ি A…’ সিলেট বোর্ড ২০১৭ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — গতিবিদ্যা🔢 সৃজনশীল নং ২🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দু”টি গাড়ি A ও B যথাক্রমে vA=0 m s−1 এবং vB=22.5 m s−1 বেগে যাত্রা শুরু করে ১ম 15 s যথাক্রমে aA=1 m s−2 এবং aB=−1 m s−2 ত্বরণে চলে। পরবর্তীতে গাড়ি দুটি আরো 15 s সমবেগে চলমান ছিল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান সর্বনিম্ন কিন্তু শূন্য নয়। কারণ প্রাসটির যখন উল্লম্ব বরাবর গতিবেগ শূন্য হয় ঠিক তখনও আদি বেগের অনুভূমিক উপাংশের জন্য এর মধ্যে নিম্নমুখী একটি বেগ ক্রিয়া করে এবং প্রাসের বেগ নিম্নমুখী হয়ে যায়। ফলে গতিপথের সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ শূন্য নয় বরং সর্বনিম্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, A গাড়ির আদিবেগ, vA=0 m s−1
B গাড়ির আদিবেগ, vB=22.5 m s−1
A গাড়ির ত্বরণ, aΛ=1 m s−2
B গাড়ির ত্বরণ, aB=−1 m s−2

মনে করি, যাত্রা শুরুর t সেকেণ্ড পর গাড়ি দুটির বেগ সমান হবে।
∴t সময় পরে, A গাড়ির বেগ, vA′=vA+aAt
B গাড়ির বেগ, vB′=vB+aBt

প্রশ্নমতে, vA′=vB′
বা, vA+aAt=vB+aBt
বা, 0 m s−1+1 m s−2×t=22.5 m s−1+(−1 m s−2)⋅t
বা, t(1 m s−2+1 m s−2)=22.5 m s−1
বা, t=22.5 m s−12 m s−2
∴t=11.25 s

অতএব, যাত্রা শুরুর 11.25 s পর গাড়ি দুটির বেগ সমান হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, A গাড়ির আদিবেগ, vA=0 m s−1 এবং ১ম t1=15 s এ ত্বরণ, aA=1 m s−2
∴ ১ম 15 s এ A গাড়ির আতিক্রান্ত দূরত্ব,
s1=vAt1+12aAt12
=0 m s−1×15 s+12×1 m s−2×(15 s)2=112.5 m

আবার, ১ম 15 s পর A গাড়ির বেগ,
vA′′=vA+aAt1=0 m s−1+1 m s−2×15 s=15 m s−1
∴ পরবর্তী 15 সেকেন্ডে A গাড়ির অতিক্রান্ত দূরত্ব,
S2=vA′′t2=15 m s−1×15 s=225 m
∴ A গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব, sA=s1+s2
=112.5 m+225 m=337.5 m

আবার, B গাড়ির আদিবেগ, vB=22.5 m s−1 এবং ১ম t1=15 s
সময়ে ত্বরণ, aB=−1 m s−2
∴ ১ম 15 সেকেন্ডে B গাড়ির অতিক্রান্ত দূরত্ব,, s1′=vBt1+12aBt12
=22.5 m s−1×15 s+12×(−1 m s−2)×(15 s)2=225 m
15 s পর B গাড়ির বেগ, vB′′=vB+aBt1
=22.5 m s−1+(−1 m s−2)×15 s=7.5 m s−1
∴ পববর্তী 15 সেকেন্ডে B গাড়িটির অতিক্রান্ত দূরত্ব,
s2′=vB′′t2=7.5 m s−1×15 s=112.5 m
∴ B গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব, sB=s1′+s2′
=225 m+112.5 m=337.5 m

এখানে, sA=sB
অতএব, উভয় গাড়ি সমান দূরত্ব অতিক্রম করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দু”টি গাড়ি A…’ সিলেট বোর্ড ২০১৭ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”