A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দুটি কুণ্ডলী A…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৬ – তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ🔢 সৃজনশীল নং ১৯🏢 প্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দুটি কুণ্ডলী A ও B এর মধ্যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক 4 Henry। কুণ্ডলী A তে প্রবাহ 1A থেকে 6A এ 0.04 সেকেন্ডে বৃদ্ধি পায়। কুণ্ডলীর পাক সংখ্যা 500।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্থানে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা ভৌগোলিক উত্তর-দক্ষিণ থেকে যে কোণে বিচ্যুত হয় অর্থাৎ উত্তর-দক্ষিণ মধ্যতল ও চৌম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণই ঐ স্থানের বিচ্যুতি কোণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চৌম্বকক্ষেত্রে স্থাপিত কোনো তড়িৎবাহী কুণ্ডলীর উপর টর্ক উৎপন্ন হয়। এখানে কুন্ডলীর দুটি বাহুতে প্রবাহিত তড়িৎ বিপরীত দিকে। প্রবাহের অভিমুখ বিপরীত দিকে হওয়ায় বাহু দুটির ওপর ক্রিয়াশীল বলের দিকও বিপরীতমুখী হয়। সুতরাং কুণ্ডলীর দুই বাহুর উপর দুটি সমান, সমান্তরাল ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। কিন্তু এদের ক্রিয়ামুখ একই সরলরেখায় না হওয়ায় এরা একটি বলের একটি কুণ্ডলী তৈরি করে। ফলে কুন্ডলীর উপর টর্ক ক্রিয়া করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

পারস্পরিক আবেশ গুণাঙ্ক, M=4H

প্রাথমিক তড়িৎ প্রবাহ, I1=1 A

শেষ তড়িৎ প্রবাহ, I2=6 A

তড়িৎ প্রবাহের পরিবর্তন, dIA=I2−I1=6−I=5 A

সময়, dt =0.04 s

আবিষ্ট তড়িচ্চালক শক্তি, εB= ?

 

আমরা জানি,

εB=MdIAdt

বা, εB=4×50.04=500 V

∴εB=500 V (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

কুণ্ডলীর পাক সংখ্যা, NB=500

পারস্পরিক আবেশ গুণাঙ্ক, M=4H

তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, dIAdt=50.04=125As−1

 

আমরা জানি,

NBϕB=MIA

বা, NBdϕBdt=MdIAdt

বা, dϕBdt=MNBdIAdt=4500×125

∴dϕBdt=1 Wb/s

২য় ক্ষেত্র চৌম্বক ফ্লাক্সের গড় পরিবর্তন,

dϕB′dt=M′NB′dIAdt

বা, dϕB′dt=121500×125

∴dϕB′dt=1 Wb/s

আবার, যদি B এর পাক সংখ্যা তিনগুণ করা হয়, তবে পরিবর্তিত পাক সংখ্যা, NB′=3×500=1500 যেহেতু পারস্পরিক আবেশ গুণাঙ্ক পাক সংখ্যার সমানুপাতিক (M ∝NB ), তাই পরিবর্তিত আবেশ গুণাঙ্ক হবে, M′=3×4=12H

দেখা যায় যে, B এর পাক সংখ্যা তিনগুণ করা হলেও চৌম্বক ফ্লাক্সের গড় পরিবর্তন 1 Wb/s হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দুটি কুণ্ডলী A…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৬ – তাড়িত চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”