A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দুটি সুর শলাকা…’ নটরডেম কলেজ ২০২৬ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — তরঙ্গ🔢 সৃজনশীল নং ২৬🏢 প্রতিষ্ঠান নটরডেম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দুটি সুর শলাকা A ও B কে একত্রে স্পন্দিত করলে এদের দ্বারা সৃষ্ট শব্দের উপরিপাতনের ফলে মিলিত শব্দ তরঙ্গের সমীকরণ y=[2cos⁡6πtsin⁡506πt]cm হয়। A সুর শলাকার গায়ে কিছু মোম লাগিয়ে পুনরায় স্পন্দিত করলে মিলিত শব্দের তীব্রতার পরিবর্তন একই রকম থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুর উপর আরোপিত পর্যায়বৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুটি স্বাভাবিক কম্পাঙ্কের সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়। এ ঘটনাকে অনুনাদ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্বরে বিভিন্ন কম্পাঙ্কের সুর থাকে। এদের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বলে। অন্যান্য সুর যাদের কম্পাঙ্ক মূল সুরের চেয়ে বেশি তাদেরকে উপসুর বলে। অন্যদিকে, যদি কোনো উপসুর মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক (1, 2, 3...) হয়, তবে তাকে হারমোনিক বলে।
হারমোনিক হতে হলে তাকে অবশ্যই উপসুর হতে হয়, তাই সব হারমোনিকই উপসুর। কিন্তু অনেক উপসুর আছে যা মূল সুরের পূর্ণসংখ্যার গুণিতক নয় (যেমন: মূল সুর 100 Hz হলে, 125 Hz একটি উপসুর কিন্তু হারমোনিক নয়), তাই সকল উপসুর হারমোনিক নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রদত্ত সমীকরণকে Y = A sin2πft এর সাথে তুলনা করে পাই,

এখানে,
মিলিত শব্দ তরঙ্গের সমীকরণ, y

=[2cos⁡6πtsin⁡506πt]cm

সময়, t = 0.4 s
বিস্তার, A= ?

মিলিত শব্দ তরঙ্গের বিস্তার,

A=2cos⁡6πt

t=0.4 s বসিয়ে পাই,

A=2cos⁡(6π×0.4)

=2cos⁡(2.4π)

বা, A=2×0.3090

∴A=0.618 cm (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, সুর শলাকা দুটির কম্পাঙ্ক যথাক্রমে fA এবং fB ।

এখানে,
মিলিত শব্দ তরঙ্গের সমীকরণ, y=[2cos⁡6πtsin⁡506πt]cm

বীট তরঙ্গের আদর্শ সমীকরণ হলো,

y=[2Acos⁡(πfbt)sin⁡(2πfavg t)

প্রদত্ত সমীকরণকে আদর্শ
সমীকরণের সাথে তুলনা করে পাই,
১. বীট কম্পাঙ্ক ( fb ) এর জন্য:

πfbt=6πt

বা, fb=6 Hz
২. গড় কম্পাঙ্ক ( favg  ) এর জন্য:

2 πfavg t=506πt

বা, favg =5062 Hz=253 Hz

আমরা জানি, fA+fB=2fAvg वा, fA+fB=2×253

∴fA+fB=506 Hz

এবং |fA−fB|=fb

∴|fA−fB|=6 Hz

সমীকরণ (i) ও (ii) থেকে দুটি সম্ভাবনা পাওয়া যায়:
সম্ভাবনা ১: fA>fB হলে, fA−fB=6 .......(iii)
(i) + (iii) করে পাই, 2fA=506+6=512

বা, fA=256 Hz
(i) - (iii) করে পাই,

2fβ=506−6=500

বা, fB=250 Hz
সুতরাং, fA=256 Hz এবং fB=250 Hz
সম্ভাবনা ২: fB>fA হলে, fB−fA=6 ......... (iv)
(i) + (iv) করে পাই, 2fB=506+6=512

বা, fB=256 Hz
(i) - (iv) করে পাই, 2fA=506−6=500

বা, fA=250 Hz
সুতরাং, fA=250 Hz এবং fB=256 Hz

মোম লাগানোর শর্ত বিশ্নেষণ: সুর শলাকা A-এর গায়ে মোম লাগালে এর কম্পাঙ্ক fA হাস পায়। নতুন কম্পাঙ্ক fA′ । শতানুসারে, মোম লাগানোর পরেও বীট একই থাকে, অর্থাৎ N=6 Hz ।
সম্ভাবনা ১ যাচাই: fA=256 Hz এঁবং fB=250 Hz(fA>fB) মোম লাগানোর ফলে fA হ্রাস পেয়ে fA′ হয়। যদি fA হ্রাস পায়, তবে fA−fB এর মান হ্রস পাবে। ফলে বীট কম্পাঙ্কও হ্রস পাবে। কিন্তু শর্তানুসারে, বীট একই (6 Hz) থাকতে হবে। এটি তখনই সম্ভব যখন fA এত বেশি হ্রাস পায় যে fA′<fB হয় এবং নতুন পার্থক্য fB−fA′ এর মান 6 Hz হয়।
∴fB−fA′=6 বা, 250−fA′=6
বা, fA′=250−6=244 Hz
সন্তাবনা ২ যাচাই: fA=250 Hz এবং fB=256 Hz∣(fA<fB) মোম লাগানোর ফলে fA হাস পেয়ে fA′ হয়। যেহেতু fA হাস পাচ্ছে, fB−fA′ এর মান বৃদ্ধি পাবে। ফলে বীট 6 Hz থেকে বেড়ে যাবে। সুতরাং, এই সম্ভাবনাটি শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
সুতরাথ, সুর শলাকা দুটির কম্পাঙ্গক নির্ণয় করা সম্ভব এবং এদের মান fA=256 Hz এবং fB=250 Hz (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দুটি সুর শলাকা…’ নটরডেম কলেজ ২০২৬ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”