A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দুটি তেজস্ক্রিয় মৌল…’ যশোর বোর্ড ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৬৬🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দুটি তেজস্ক্রিয় মৌল A ও B কোনো এক সময় তাদের অক্ষত পরমাণুর সংখ্যা N0। পরবর্তীতে এই  N0 এর 15% ক্ষয় হতে তাদের সময় লাগে যথাক্রমে 5 y এবং 15 y।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালাবার জন্য অন্য কোনো অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না তাকে শৃঙ্খল বিক্রিয়া বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিউক্লিয়াসের ভরত্রুটির কারণ হলো নিউক্লিয়াস গঠনের সময় কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয়ে বন্ধন শক্তি হিসেবে মুক্তি পায়। প্রতিটি প্রোটন ও নিউট্রনের পৃথক ভরের যোগফলের চেয়ে নিউক্লিয়াসের ভর সবসময় কম হয়। এই ভরের ঘাটতিকেই ভরত্রুটি (mass defect) বলে। এটি আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc2 অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, A এর প্রারম্ভিক পরমাণু সংখ্যা = N0
N0 এর 15% ক্ষয় হতে সময়, t=5y
অক্ষত পরমাণুর সংখ্যা, N=N0 এর (100−15)%=0.85 N0

মোলটির ক্ষয় ধ্রুবক λ হলে,

N=N0e−λt

বা, −λt=ln⁡(NN0)

বা, λ=ln⁡(0.85×N0 N0)−5=0.0325y−1

∴ মৌলটির গড় আয়ু, τ=1λ=10.0325=30.77y

অতএব, A মৌলটির গড় আয়ু 30.77 বছর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, A মৌলটির ক্ষয় ধ্রুবক, λΛ=0.0325y−1 ['গ' হতে]

A ও B মৌলের প্রারম্ভিক পরমাণু সংখ্যা =N0

B এর N0 এর 15% ক্ষয় হতে সময়, t = 15y

অক্ষত পরমাণু সংখ্যা, N=N0 এর (100−15)%=0.85 N0

B মৌলের ক্ষয় ধ্রুবক λB হলে,

λB=ln⁡(NN0)−t=ln⁡(0.85 N0 N0)−15=0.010835y−1

এখন, A এর তুলনায় B এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে সময় t1 হলে,

NB=3NA

বা, N0e−λBt1=3N0e−λAt1

বা, e−λBt1e−λAt1=3

বা, e−λAt1−λBtl=3

বা, t1(λA−λB)=ln⁡(3)

বা, t1=ln⁡(3)λA−λB

=ln⁡(3)0.0325−0.010835=50.71y

আবার, A এর তুলনায় B এর অক্ষত পরমাণুর সংখ্যা 6 গুণ হতে সময় t2 হলে,

t2=ln⁡(6)λA−λB=ln⁡(6)0.0325−0.010835=82.7y

এখন, t2t1=82.750.71=1.63

সুতরাং, t2=1.63×t1

A এর তুলনায় B এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দুটি তেজস্ক্রিয় মৌল…’ যশোর বোর্ড ২০২৫ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”