A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এ বছর মিমির…’ বরিশাল বোর্ড ২০১৯ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — কোষ ও এর গঠন🔢 সৃজনশীল নং ১২🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

এ বছর মিমির বাবা জমিতে সুগন্ধি বাঁশমতি ধানের চাষ করে বেশ লাভবান হয়েছেন। খাবার সময় মিমি মাকে বলল, ধানসহ এই গোত্রের আরো উদ্ভিদ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে সিনোসাইট বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব উদ্ভিদ হ্যাচ ও ব্ল্যাক গতিপথ বা C4 চক্রের মাধ্যমে CO2 বিজারণ সম্পন্ন করে তাদেরকে C4 উদ্ভিদ বলা হয় । ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয়। ইক্ষু C4 চক্রের মাধ্যমে CO2 এর বিজারণ ঘটিয়ে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে অক্সালাে এসিটিক এসিড উৎপন্ন করে,তাই ইক্ষুকে C4 উদ্ভিদ বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদটি হলো ধান যা Poaceae গোত্রের  উদ্ভিদ। 

নিচে এর পুষ্প প্রতীক উপস্থাপন করা হলো—

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের শেষ উক্তিটিতে Poaceae গোত্রের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে।এ গোত্রের কিছু বৈশিষ্ট্য হলো -  ১। কাণ্ড  নলাকার, মধ্যপর্ব ফাঁপা। ২। পত্রমূল কাণ্ডযুক্ত  এবং পাতা লিগিউলবিশিষ্ট। ৩। পুষ্পবিন্যাস  স্পাইকলেট  ৪। পরাগধানী সর্বমুখ | ৫। গর্তমুন্ড  পালকের মতো । ৬। আমরাবিন্যাস মূলীয় ৭। ফল ক্যারিঅপসিস। 

Poaceae গোত্রের অর্থনৈতিক দিক থেকে  গুরুত্ব সর্বাধিক। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে যেগুলো প্রতিনিয়ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে।  । নিচে এই  গোত্রের তাৎপর্য বিশ্লেষণ করা হলো-১) ধান : বাঙালির প্রধান খাদ্য ভাত আসে ধানের চাল থেকে। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচু মানের গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে

ভোজা তেল ও হাঁস-মুরগীর খাদ্য প্রস্তুত করা হয়। 

২)  বাঁশ : এটি গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়।  দৈনন্দিন কাজে  বাঁশের গুরুত্ব অপরিসীম।

৩) ইক্ষু : এটি প্রক্রিয়া করে অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া পার্টের তৈরিতে করা হয়। এছাড়া জ্বালানির কাজেও ব্যবহার করা হয়।৪)  গম: আটা, সুজি, ময়দা ইত্যাদির জন্য চাষ করা হয়। রুটি, পাউরুটি, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। গমের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

৫)  ভুট্টা:  ভুট্টা থেকে পপকন,কর্ণফ্লেক্স  ও খইসহ বিভিন্ন প্রকার খাদ্য তৈরি  হয়। হাঁস-মুরগির খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

৬)যব বা বার্লি :   যবের ছাতু  স্বাস্থ্যসম্মত  খাদ্য। হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

৭)  লেমন ঘাস : লেবুর গন্ধযুক্ত ঘাস। সুগন্ধি তেল ও প্রসাধনী ব্যবহার করা হয়। চাইনজি স্যুপেও ব্যবহার করা হয়।

৮)নলখাগড়া :  কাগজের মণ্ড তৈরিতে এটি ব্যবহার করা হয় ।৯)  ঝাড়ুঘাস:  ঝাড়ু তৈরি করা হয়।

১০) দূর্বাঘাসঃ  লন তৈরি,  ওষুধি উদ্ভিদ, রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়।

 দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে এই গোত্রের ব্যাবহার রয়েছে। তাই বলা যায় ,  Poaceae  গোত্রের  উদ্ভিদ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এ বছর মিমির…’ বরিশাল বোর্ড ২০১৯ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”