A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ঈদের ছুটিতে লিটু…’ কুমিল্লা বোর্ড ২০২১ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ১৫🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ঈদের ছুটিতে লিটু বাবার সাথে গ্রামে গেল। গ্রামের মাঠভরা সবুজ ফসল দেখে সে মুগ্ধ হলো। সে দেখল একটি ফসলের উদ্ভিদগুলো অশাখ, কাণ্ড পর্ব ও পর্বমধ্যযুক্ত এবং অস্থানিক মূল বর্তমান। ফসলটি সম্পর্কে বাবার কাছে জানতে চাইলে বাবা বললেন এর বীজ হতে পপকর্ন এবং বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী তৈরি হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্ভিদের স্টোম্যাটার নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে একে সাব- স্টোম্যাটাল বায়ুকুঠুরী বা শ্বাসকুঠুরী বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অন্তঃত্বকের কোষগুলো ঘনসন্নিবিষ্ট ও পিপার ন্যায় আকৃতিবিশিষ্ট। এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় অবকাশ থাকে না। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তঃত্বক থাকলেও একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তা থাকে না। তবে উভয় ধরনের মূলেই অন্তঃত্বক আছে। মূলের অন্তঃত্বকের প্রাচীরে সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো স্তর সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদটি হলো একবীজপত্রী উদ্ভিদ ভূট্টা । নিচে একবীজপত্রী উদ্ভিদের (অর্থাৎ ভূট্টা উদ্ভিদের) মূল ও কাণ্ডের অন্তর্গঠনের তুলনা করা হলো- 

একবীজপত্রী উদ্ভিদের মূল

১. একবীজপত্রী উদ্ভিদের মূলের ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে। 

২. হাইপোডার্মিস অনুপস্থিত। 

৩. এদের মূলে এন্ডোডার্মিস থাকে এবং তা গোলাকার । 

৪. পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত । 

৫. ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬-এর অধিক এবং দুটি ভিন্ন বলয়ে সজ্জিত থাকে। 

৬. জাইলেম এন্ডার্ক (অর্থাৎ মেটা- জাইলেম) কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধিক দিকে অবস্থান করে।

একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড

 ১. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকে কিউটিকল থাকে, তবে কোনো রোম থাকে না। 

২. এদের হাইপোডার্মিস যদি থাকে, তবে স্ক্লেরেনকাইমা বিশিষ্ট । 

৩. এদের কাণ্ডে এন্ডোডার্মিস থাকে না। 

৪. পেরিসাইকল অনুপস্থিত। 

৫. ভাস্কুলার বান্ডল সংযুক্ত, ১টি সমপার্শ্বীয় ও বদ্ধ এবং বিক্ষিপ্তভাবে গ্রাউন্ড টিস্যুতে ছড়ানো থাকে । 

৬. জাইলেম এন্ডার্ক (অর্থাৎ মেটাজাইলেম) পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ঈদের ছুটিতে লিটু…’ কুমিল্লা বোর্ড ২০২১ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”