A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এক ব্যক্তি S…’ ২০২৬ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৮📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এক ব্যক্তি S অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে 0.35 s পর প্রতিধ্বনি শুনতে পায়। 0C তাপমাত্রার বায়ুতে শব্দের বেগ 330 m/s.

উত্তর:

যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।

উত্তর:

মানুষের শ্রাব্যতার সীমা 20 Hz থেকে 20000 Hz । অর্থাৎ কোনো শব্দ শুনতে হলে তার কম্পাঙ্ক 20 Hz থেকে 20000 Hz এর মধ্যে হতে হবে। তাই কম্পন হলেও কম্পাঙ্ক যদি 20 Hz এর কম বা 20000 Hz এর বেশি হয় তাহলে সেই শব্দ মানুষ শুনতে পায় না। এ কারণে বলা যায় কম্পন হলেও সকল শব্দ শোনা যায় না।

উত্তর:

ধরি, S থেকে R প্রতিফলকের দূরত্ব x
উদ্দীপক অনুসারে, প্রতিধ্বনি শোনার প্রয়োজনীয় সময়, t =0.35 s
বায়ুর তাপমাত্রা, T = 25C
25C তাপমাত্রায় বায়ুতে শব্দে বেঝ,

v=330×273+25273=344.78 m s1

আবার, 2x=vt
বা, x=vt2=344.78×0.352=60.34 m
সুতরাং S ও R এর মধ্যবর্তী দূরত্ব 60.34.m

উত্তর:

উদ্দীপক হতে, S অবস্থান হতে P এর দূরত্ব, SP=17 m

P অবস্থান হতে R এর দূরত্ব, PR=d
‘গ’ হতে পাই,
S অবস্থান হতে R প্রতিফলকের দূরত্ব, SR=60.34 m

d=PR=SRSP=60.34 m17 m=43.34 m

ধরি, P অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে প্রয়োজনীয় সময় t
বায়ুতে শব্দের বেগ, v=344.78 m s1
আমরা জানি, 2 d=vt
বা, t=2dv=2×43.34344.78=0.25 s
আমরা জানি, শব্দানুভূতির স্থায়িত্বকাল, t=0.1 s
যেহেতু, t>t সেহেতু P অবস্থানে প্রতিধ্বনি শোনা যাবে।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এক ব্যক্তি S…’ ২০২৬ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”