| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘এক ধরনের উদ্ভিদে…’ যশোর বোর্ড ২০২৩ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

এক ধরনের উদ্ভিদে কার্বন বিজারণের প্রথম স্থায়ী পদার্থটি ৩-কার্বনবিশিষ্ট হলেও আরেক ধরনের উদ্ভিদে তা ৪ কার্বনবিশিষ্ট।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
ক্রাঞ্জ এনাটমি C4 উদ্ভিদের পাতার একটি বিশেষ কাঠামো যেখানে স্পঞ্জি মেসোফিল কোষের সমতুল্য টিস্যু বান্ডেল শীথ কোষের বাইরে পাতার শিরাগুলির চারপাশে একটি রিংয়ে ক্লাস্টার করা হয়।
বিভিন্ন পরিবেশমূলক ফ্যাক্টর, যথা- CO2, আলো, তাপ, পানি, অক্সিজেন ইত্যাদি একত্রে সালোকসংশ্লেষণের হার প্রভাবিত করে। ফ্যাক্টরগুলোর মধ্যে কোনো একটি নির্দিষ্ট ফ্যাক্টর সালোকসংশ্লেষণের উপর যে প্রভাব বিস্তার করে তা এককভাবে অন্যান্য যে কোনো ফ্যাক্টর থেকে পৃথক, একে লিমিটিং ফ্যাক্টর বলে।
পরিবেশে সাধারনত একটি ফ্যাক্টরই লিমিটিং ফ্যাক্টর হয়। এই ফ্যাক্টরটি সাধারণত অন্য সব ফ্যাক্টরের তুলনায় কম ব্যাপ্তিতে থাকে তাই এই ফ্যাক্টরটির ব্যপ্তিই সাধারণত সালোকসংশ্লেষণ নিয়ন্ত্রন করে।
উদ্দীপকের প্রথমোক্ত উদ্ভিদের কার্বণ বিজারনের জন্য কেল্ভিন চক্র বা C3 Cycle ব্যবহার করে। নিম্মে এই চক্রের রেখাচিত্র প্রদান করা হলো।
উদ্দীপকের শেষোক্ত উদ্ভিদচক্রটি হলো C4 চক্র। নিচে C4 উদ্ভিদচক্রের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
১. C4 উদ্ভিদে উচ্চ তাপমাত্রায় (30°C 45°C) সালোকসংশ্লেষণ সংঘটিত হতে পারে, তাই উচ্চ তাপমাত্রায় এরা কর্মক্ষম থাকে।
২. C4 উদ্ভিদের CO₂ গ্রাহক ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, C3 উদ্ভিদের, CO₂ গ্রাহক রাইবুলোজ ১, ৫-বিসফসফেট অপেক্ষা অধিক কার্যকর থাকে।
৩. মরু উদ্ভিদে পত্ররন্ধ্র আংশিকভাবে বন্ধ থাকলেও C4 গতিপথ চালু থাকে।
৪. CO₂ এর অপেক্ষাকৃত কম ঘনত্বে C4 গতিপথ চলতে পারে, তাই CO₂ কমের জন্য কার্বন বিজারণ বন্ধ হয় না।
৫. C4 উদ্ভিদে প্রস্বেদন ও ফটোরেসপিরেশন কম হয় বলে CO₂ এর বিজারণ বেশি হয়।
৬. .C4 উদ্ভিদের পাতায় Kranz অ্যানাটমির জন্য এর খাদ্য উৎপাদন। ক্ষমতা বেশি ও অতি সহজভাবে এটি পরিবাহিত হতে পারে।