A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একাদশ শ্রেণির ছাত্রী…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৬০🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একাদশ শ্রেণির ছাত্রী মেধা জীববিজ্ঞান ক্লাসে দ্বিস্তরী শান্ত স্বভাবের একটি প্রাণী সম্পর্কে জানতে পারল যে, এরা কলা সংগঠন মাত্রায় হলেও এদের দেহে উন্নত প্রাণীদের ন্যায় শ্রম বন্টন আছে। সে আরো জানতে পারলো এরা শৈবালের সাথে মিথোজীবিতা প্রদর্শন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Hydra-র এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলির মতো, স্বচ্ছ, স্থিতিস্থাপক স্তরকে মেসোগ্লিয়া বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রা-র দেহের কেন্দ্রে অবস্থিত ফাঁকা গহবরকে সিলেন্টেরণ বলে। এটি গাস্ট্রোডার্মিসে পরিবৃত থাকে। এতে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং খাদ্যসার, শ্বসন ও রেচন পদার্থ পরিবাহিত হয় বলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বব বলা হয়। কর্ষিকার সিলেন্টেরণ প্রসারিত হয়ে থাকে বলে এগুলো ফাঁপা হয়। দেহের উপরিভাগে অবস্থিত একমাত্র মুখ্য ছিদ্রের মাধ্যমে সিলেন্টরণ বাইরে উন্মুক্ত হয়। এ কারনেই সিলেন্টরনকে পরিপাক ও পরিবহন গহ্বর বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা। জীবন পরিচালনায় হাইড্রোকোর্স পর্যায় কাজ বন্টন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো:

কোষভিত্তিক শ্রম বন্টন:

১. পেশী-আবরণী কোষ: এসব কোষ দেহের আবরণ তৈরি করে এবং দেহের সংকোচন ও প্রসারণ ঘটিয়ে পরোক্ষভাবে আত্মরক্ষা, চলন ও শিকার ধরার কাজে অংশ নেয়।

২. ইন্টারস্টিশিয়াল কোষ: মুকুল, শুক্রাশয় ও ডিম্বাশয় দেহের যে কোন অংশ পুনর্গঠনের সক্রিয় ভূমিকা পালন করে।

৩. নিডোসাইট: এসব কোষ আত্মরক্ষা, শিকার ধরা ও চলনে ব্যবহৃত হয়।

৪. সংবেদী কোষ: পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা এদের কাজ।

৫. স্নায়ু কোষ: সংবেদী কোষ কর্তৃক গৃহীত উদ্দীপনা অনুযায়ী উপর্যুক্ত প্রতিবেদক সৃষ্টি করে এবং সকল কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করে।

 ৬. গ্রন্থি কোষ: গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ মিউকাস ও বিভিন্ন প্রকার এনজাইম নিঃসরণ করে পরিপাকে সহায়তা করে। পাদচাকরিতে উপস্থিত গ্রন্থি কোষ থেকে নিঃসৃত আঠালো রস হাইড্রোক্স এ কোন বস্তুর সাথে আটকে রাখতে সহায়তা করে এবং বুদবুদ গঠনের মাধ্যমে ভেসে চলতে সাহায্য করে।

৭. পুষ্টি-পেশিকোষ: বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের উল্লেখিত জীব দুটির মধ্যে একটু হলো Chlorohydra নামক Hydra এবং সবুজ জীবটি হলো Zoochlorohydra নামক শৈবাল। Hydra ও শৈবালের একত্রে বসবাস মিথোজীবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মিথোজীবিতা হলো এমন বিশেষ ধরণের সহাবস্থান যেখানে ভিন্ন প্রজাতির দুটি জীবের উভয়ে উভয়ের নিকট থেকে উপকৃত হয়। Hydra ও Zoochloella নামক শৈবাল নিম্মোক্তভাবে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।

শৈবালের প্রাপ্ত উপকার:

১. শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি-আবরণী কোষে আশ্রয় পায়।

২. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাচামাল হিসেবে ব্যবহারর করে।

৩. হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থককে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার হয়

Hydra-র প্রাপ্ত উপকার:

১. সালোকসংশ্লেষণ প্রকিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তান উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে।

২. সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে।

৩. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে।

৪. হাইড্রার বিপাকে সৃষ্ট N2-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়।

সুতরাং হাইড্রা ও শৈবাল একত্রে বসবাসের ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে। অর্থাৎ উভয় উভয়ের কাছ থেকে উপকৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একাদশ শ্রেণির ছাত্রী…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”