| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একদিন কোনো স্থানে…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

একদিন কোনো স্থানে একটি হাইগ্রোমিটারে শুল্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্র যথাক্রমে 25°C ও 19°C এবং শিশিরাঙ্ক 14.77°C। 15°C,16°C এবং 25°C এ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 17.54 mm Hg,19.83 Hg এবং 25.21 mm Hg চাপ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লস এর সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয়।
শীতে বাতাসে জলীয়বাষ্প কমে যাওয়ায় ত্বক থেকে পানি শূষে নেয়, যার প্রভাবে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। আবহওয়া পরিবর্ত্ন ছাড়াও আরও নানান কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হতে পারে। টিকিৎসার পরিভাষায় একে জেরোসিস বলা হয়ে থাকে। এটি এমন একটি সমস্যা যা কমবেশি সব বয়সীদেরই হতে পারে।বাষ্পায়ন বেশি হয় ,তাই শীতকারে গায়ের চামড়া শুষ্ক অনুভব হয়
এখানে,
শুল্ক বাল্বের তাপমাত্রা, θ1=25℃
আর্দ্র বাল্বের তাপমাত্রা, θ2=19℃
শিশিরাঙ্ক, θ=14.77℃
গ্লেইসারের উৎপাদক, G=?
আমরা জানি,
সুতরাং, গ্লেইসারের উৎপাদক 1.705।
15°C,16°C এবং 25°C এ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 17.54 mm Hg,19.83 Hg এবং 25.21 mm Hg চাপ।
এখানে, (16-15)℃=1℃ তাপমাত্রার পার্তক্যে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপের পরিবর্ত্ন =(19.83-17.54)mmHg
=2.29 mmHg
সুতরাং, (15-14.77)℃=0.23℃ তাপমাত্রা্র পার্থক্যে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপে পরিবর্তন =2.29×0.23 mmHg
=0.5267 mmHg
∴ শিশিরাংকে অর্থাৎ 14.77℃ এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ,
f=(17.54-0.5267)mmHg
=17.013 mmHg
বায়ুর তাপমাত্রা অর্থাৎ 25℃ এ সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ,
F=25.21 Hgmm
∴ আপেক্ষিক আর্দ্রতা
=(শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ)/(বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ) ×100%
আপেক্ষিক আর্দ্রতা 20% কমে গেলে নতুন আপেক্ষিক আর্দ্রতা হবে (67.49-20)%=47.49%
তখন,
আপেক্ষিক আর্দ্রতা = শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ/ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ × 100%
বা, 47.49% = শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ / 25.21 × 100%
শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পচাপ = 11.972 mmHg চাপ
এখন,
2.29 mmHg চাপ পরিবর্তনের জন্য তাপমাত্রার পরিবর্তন হয় 1°C
(17.54 11.972) mmHg চাপ বা 5.568 mmHg চাপ পরিবর্তনের
জন্য তাপমাত্রার পরিবর্তন হয়
= 2.43°C
নতুন শিশিরাঙ্ক = (15-2.43)° C
= 12.57° C
শিশিরাঙ্কের পরিবর্তন হবে = (14.77-12.57)° C
= 2.2°C
অতএব ঐ দিনে আপেক্ষিক অর্দ্রতা 20% কমে গেলে শিশিরাঙ্ক 2.2°C কমে যাবে।