A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একদিন শুক্ষ ও…’ আনন্দ মোহন কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ১০৮🏢 প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একদিন শুক্ষ ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারে পাঠ যথাক্রমে 20∘C এবং 12.8∘C পাওয়া গেল। 20∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.79 । 7∘C,8∘C এবং 20∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাম্পচাপ যথাক্রমে 7.5×10−3,8.1×10−3 এবং 17.4×10−3mHgP.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে ঐ বায়ুর শিশিরাঙ্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরম আর্দ্রতা বায়ুর নির্দিষ্ট আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ প্রকাশ করে। কিন্তু এটি বায়ু কতটা সম্পৃক্ত বা বৃষ্টি, কুয়াশা ইত্যাদি হওয়ার সম্ভবনা কতটুকু তা বোঝায় না। অপরদিকে আপেক্ষিক আর্দ্রতা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ও ঐ তাপমাত্রায় সর্বাধিক ধারণ ক্ষমতার তুলনা প্রকাশ করে। তাই আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি বা শিশির পাতের সম্ভাবনা এবং মানবদেহের স্বস্তি নির্ধারণে আপেক্ষিক আর্দ্রতা বেশি কার্যকর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, শুষ্ক হাইগ্রোমিটারের পাঠ, θ1=20∘C

সিক্ত হাইগ্রোমিটারের পাঠ, θ2=12.8∘C
20∘C তাপমাত্রায় গ্লেইসারের ধ্রুবক, G=1.79

শিশিরাঙ্কের তাপমাত্রা, θ= ?

আমরা জানি,  θ=θ1−G(θ1−θ2)

 =20∘−1.79(20∘−12.8∘)

=20∘−12.888∘

=7.112∘C

অর্থাৎ ঐ দিন উক্ত এলাকায় শিশিরাঙ্ক 7.112° C

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, "গ" নং হতে পাই, শিশিরাঙ্ক 7.112∘C

7∘C তাপমাত্রায় জলীয় বাম্পের চাপ, 7.5×10−3 mHg(P)

8∘C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, 8.1×10−3mHg(P)

∴(8∘C−7∘C)=1∘C তাপমাত্রা বৃদ্ধিতে জলীয় বাষ্পের চাপের বৃদ্ধি,

=(8.1−7.5)×10−3=0.6×10−3 mHg(P)

বা, (7.112−7)∘C=0.112∘C তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের বৃদ্ধি =(0.6×10−3×0.112)=6.72×10−5 mHg(P)

∴7.112∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ,

f=7.5×10−3+6.72×10−5=7.5672×10−3 mHg(P)

20∘C তাপমাত্রায় সম্পৃক্ত বায়ুমণ্ডলীয় চাপ, F=17.4×10−3 mHg(P)

আপেক্ষিক আর্দ্রতা, R= ?

আমরা জানি,

R=f F×100%

 =7.5672×10−317.4×10−3×100%

=43.49%

ঐ দিনের আপেক্ষিক আর্দ্রতা 43.49% বলতে বুঝায় ঐ দিন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ তার সর্বোচ্চ ধারণ ক্ষমতার 100 ভাগের 43.49 ভাগ। যেহেতু আপেক্ষিক আর্দ্রতার মান কম তাই ঐ দিন আবহাওয়া শুষ্ক ও  রৌদ্রজ্জ্বল থাকার সম্ভাবনা অত্যাধিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একদিন শুক্ষ ও…’ আনন্দ মোহন কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”