A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এখানে 25∘C তাপমাত্রায়…’ ২০২৬ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — তড়িৎ রসায়ন🔢 সৃজনশীল নং ১০৩📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

এখানে 25∘C তাপমাত্রায় E∘Zn/Zn++=0.76 V,E∘AgAg+=−0.79 V, E∘Fe/Fe++=0.44 V

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো গ্যাস অণুসমূহের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে RMS (Root Mean Square) বেগ বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। তড়িৎ রাসায়নিক কোষের তড়িদদ্বারে জারণ-বিজারণ বিক্রিয়ার সময় লবণ সেতুর অনুপস্থিতিতে জারণ অর্ধকোষে ক্যাটায়ন ও বিজারণ অর্ধকোষে অ্যানায়নের আধিক্য ঘটে। ফলে তড়িৎপ্রবাহ ব্যাহত হয় এবং হ্রাস পেতে পেতে এক সময় তা বন্ধ হয়ে যায়। তাই পূর্ণ তড়িৎ রাসায়নিক কোষ উপস্থাপনের ক্ষেত্রে জারণ তড়িদদ্বার ও বিজারণ তড়িদদ্বারের সাথে লবণ সেতুকে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে লবণ সেতু গুরুত্ব বহন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পাত্রদ্বয়কে লবণ সেতু দ্বারা সংযুক্ত করলে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে কি-না তা ব্যাখ্যা করা হলো-

উদ্দীপকের পাত্র-১ ও পাত্র-২ দ্বারা গঠিত কোষের,

অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া : Zn(s)→Zn2+(aq)+2e−

ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া : 2Ag++2e−⟶2Ag

________________________________________________

কোষ বিক্রিয়া : Zn+2Ag+→Zn2++2Ag

এখানে,

EZn/Zn2+∘=0.76 V

বা, EZn2+/Zn∘=−0.76 V

EAg/Ag+∘=−0.79 V

বা, EAg+/Ag∘=+0.79 V

[Zn2+]=0.1M

[Ag+]=0.05M

n=2,ECell =?

নার্নস্ট সমীকরণ মতে গঠিত কোষের emf মান,

ECell =(EAg+/Ag∘−EZn2+/Zn∘)+0.0592nlog⁡[Ag+]2[Zn2+]

={+0.79−(−0.76)}+0.05922log⁡(0.05)2(0.1)=1.55−0.0474=1.503 V

যেহেতু উদ্দীপকের পাত্র-১ ও পাত্র-২ দ্বারা গঠিত কোষের emf মান ধনাত্মক সেহেতু গঠিত কোষ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপাদন হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাত্র-১ এর দ্রবণকে লোহার পাত্রে সংরক্ষণ করলে পাত্রের লোহা অ্যানোড এবং দ্রবণ ক্যাথোড হিসেবে কাজ করবে।

সেক্ষেত্রে,

অ্যানোড অর্ধ-কোষ বিক্রিয়া : Fe→Fe2+2e−

ক্যাথোড অর্ধ-কোষ বিক্রিয়া : Zn2++2e−→Zn

কোষ বিক্রিয়া : Fe+Zn2+→Fe2++Zn

এখানে,

EFe/Fe2+∘=0.44 V

EZn2+/Zn=+0.76 V

বা, EZn2+/Zn∘=−0.76 V

∴ কোষ বিভব,

E∘cell =E∘Fe/Fe2++EZn2+/Zn∘=0.44+(−0.76)=−0.32 V

যেহেতু কোষ বিভব Ecell ∘ এর মান ঋণাত্মক সেহেতু Fe এর পাত্রে Zn2+ দ্রবণ সংরক্ষণ করা যাবে।
আবার, পাত্র-২ এর দ্রবণ Ag+ কে লোহার পাত্রে সংরক্ষণ করা হলে লোহার তৈরি পাত্রটি অ্যানোড এবং Ag+ দ্রবণ ক্যাথোড হিসেবে কাজ করবে।

অ্যানোড অর্ধ-কোষ বিক্রিয়া : Fe⟶Fe2++2e−

ক্যাথোড অর্ধ-কোষ বিক্রিয়া : 2Ag++2e−⟶2Ag

কোষ বিক্রিয়া : Fe+2Ag+⟶Fe2++2Ag

এখানে,

EFeFe2+∘=0.44 V

EAg†/Ag∘=−0.79 V

বা, E∘Ag+/Ag=+0.79 V

যেহেতু Ecell ∘ ধনাত্মক সেহেতু পাত্র-২ এর দ্রবণ লোহার পাত্রে সংরক্ষণ করা যাবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এখানে 25∘C তাপমাত্রায়…’ ২০২৬ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”