A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এখানে, A,B,C,D,M ও…’ ঢাকা বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১১৪🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

এখানে, A,B,C,D,M ও N মৌলের প্রচলিত প্রতীক নয়। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিকীর্ণ শক্তি কে বর্ণালি বীক্ষণ যন্ত্রে বিশ্লেষণ করলে ফটোগ্রাফিক প্লেটে যে বিভিন্ন বর্ণের রেখার সমাহার পাওয়া যায়, তাকে রেখা বর্ণালি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, D হলো P । এজন্য H3DO4 এসিড হলো H3PO4 । আবার B হুলো N । তাই HBO3 হলো HNO3 । H3PO4 অপেক্ষা HNO3 অধিক অল্লীয়। কারণ HNO3 ও H3PO4 উভয়ের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান +5 হলে নাইট্রোজেন পরমাণুর আকার ফসফরাস পরমাণুর আকারের চেয়ে ছোট। ফলে ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের চার্জ বেশি। তাই HNO3 অধিক শক্তিশালী ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A মৌলটি C(6) । তাই A2H4 যৌগটি C2H4 । নিচে অসম্পৃক্ত C2H4 (ইথিন) যৌগের আণবিক গঠন বর্ণনা করা হলোইথিন (CH2=CH2) অণুতে C−C একক সিগমা বন্ধনের পাশাপাশি একটি C−C পাই বন্ধন গঠিত হয়। ইথিন অণুর দুটি কার্বন পরমাণুর、 প্রতিটি একটি 2s ও দুটি 2p অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে তিনটি সমতুল sp2 সংকর অরবিটাল গঠন করে যার আকৃতি ট্রাইগোনাল। দুটি কার্বন যখন sp2 অরবিটালের একটি করে মুখোমুখি অধিক্রমণ ঘটায় তখন একটি C−C বন্ধন গঠন করে। অনুরূপভাবে প্রতিটি কার্বন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে মুখোমুখি অধিক্রমণের সাহায্যে দুটি C−Hσ বন্ধন তৈরি করে। প্রতিটি কার্বনে অসংকরিত 2p2 অরবিটাল সমান্তরাল অবস্থায় অবস্থান করে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে C−Cπ বন্ধন গঠন করে। 

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, B ও M মৌলদ্বয় N(7) ও O(8) এবং এদের হাইড্রাইড NH3 ও H2O । যৌগদ্বয়ের স্ফুটনাঙ্ক একই হবে না । নিচে তা বিশ্লেষণ করা হলো-
NH3 ও H2O উভয় যৌগ পোলার এবং হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাই উভয় যৌগের স্ফুটনাঙ্ক একই হওয়ার কথা। কিন্তু H2O অণুতে যুক্ত O এর তড়িৎ ঋণাত্মকতার মান (3.5)NH3 অণুতে যুক্ত N এর তড়িৎ ঋণাত্মকতার মান (3.0) অপেক্ষা বেশি.। তাই H2O অণুতে সৃষ্ট H−বন্ধন NH3 অণুতে H−বন্ধন অপেক্ষা শক্তিশালী। আবার, H2O এর একটি অণু অপর অণুর সাথে চারটি H−বন্ধন গঠন করতে সক্ষম হলেও NH3 এর ।টি অণু সর্বোচ্চ তিনটি H−বন্ধন গঠন করতে সক্ষম ।

দেখা যাচ্ছে, H2O অণুতে সৃষ্ট চারটি শক্তিশালী H− বন্ধন ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন বলে H2O এর স্ফুটনাঙ্ক অনেক বেশি ( 100∘C )। পক্ষান্তরে NH3 অণুতে সৃষ্ট তিনটি দুর্বল H-বন্ধন ভাঙতে অনেক কম শক্তির প্রয়োজন বলে NH3 এর স্ফুটনাঙ্ক অনেক কম (−33∘C) । সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের H2O ও NH3 যৌগদ্বয়ের স্ফুটনাঙ্ক একই নয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এখানে, A,B,C,D,M ও…’ ঢাকা বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”