A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (3 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এখানে, A, B,…’ ঢাকা বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৬১🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

এখানে, A, B, C ও D প্রচলিত প্রতীক নয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ইথানোয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হুন্ডের নীতিটি হলো- একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে।
বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস-

ইলেকট্রন বিন্যাস অনুসারে Be(4) এর ইলেকট্রন বিন্যাসে কেবল s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। s এর অরবিটাল মাত্র। টি হওয়ায় s অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। তাই বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, A, B. C ও D মৌলসমূহ যথাক্রমে H(1), O(8), F(9) ও S(16) । তাই AC ও A2 B যৌগদ্বয় যথাক্রমে HF ও H2O । HF অপেক্ষা H2O যৌগের স্ফুটনাঙ্ক বেশি। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো উদ্দীপকের HF ও H2O যৌগদ্বয়ের কেন্দ্রীয় মৌল F ও O উভয়টিই তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। F এর তড়িৎ ঋণাত্মকতার মান (4.0) অক্সিজেনের (O) তড়ৃৎ ঋণাত্মকতার মান (3.5) অপেক্ষা বেশি। এ কারণে HF এর স্ফুটনাঙ্কের মান বেশি হওয়ার কথা। কিন্তু বাস্তবে H2O এর স্ফুটনাঙ্ক ( 100∘C ) অপেক্ষা HF এর স্ফুটনাঙ্ক ( 19.5∘C ) অনেক কম। এর কারণ হলো H2O এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল O এর সাথে দুটি H পরমাণু যুক্ত আছে এবং এতে দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় একটি H2O অণুতে চারটি হাইড্রোজেন বন্ধন সম্ডব। পক্ষান্তরে HF যৌগে একটি H পরমাণু থাকায় একটি অণুতে মাত্র দুটি হাইড্রোজেন বন্ধন সম্ভব হয় ।

H₂O অণুতে অধিক সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ায় H₂O এর স্ফুটনাঙ্ক HF অপেক্ষা অনেক বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘গ’ এর তথ্যমতে, A2 B ও A2D যৌগদ্বয় যথাক্রমে H2O এবং H2 S । নিচে যৌগদ্বয়ের বন্ধন কোণের ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করা হলোH2O যৌগে H−O−H এর বন্ধন কোণের মান 104.5∘ কিন্তু H2 S যৌগে H-S-H এর বন্ধন কোণের মান মাত্র 92.12 । অথচ H2O ও H2 S উভয় যৌগেই দুটি বন্ধন জোড় ও দুটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান । তাই বন্ধন কোণের মান একই হওয়ার কথা। কিন্তু H2O : এবং H2 S¨: উভয় অণুতেই 2 টি মুক্তজোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও H2O: অণুতে H−O−H বন্ধন কোণের মান 104.5∘ এবং H2 S¨: অণুতে H-S-H বন্ধন কোণের মান 92.12∘ হয়। কারণ H2 S:  SH:  অণুর কেন্দ্রীয় পরমাণু S-এর যোজ্যতাস্তরে শূন্য 3d অরবিটাল থাকায় মুক্তজোড় - মুক্তজোড় (l.p - l.p) বিকর্ষণের ফলে বন্ধন কোণের সংকোচন মাত্রা H2O অণু অপেক্ষা (O পরমাণুতে d-অরবিটাল নেই) যথেষ্ট বেশি হয়। তাই H - S - H বন্ধন কোণের মান অস্বাভাবিকভাবে হ্রাস ঘটে 92.12∘ হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এখানে, A, B,…’ ঢাকা বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”