A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[এখানে D, X,…’ বরিশাল বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৭১🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[এখানে D, X, G, E মৌলের প্রতীকের প্রচলিত অর্থ বহন করে না] 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন সমযোজী যৌগের অনুতে দুটি ভিন্ন মৌলের পরমানুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে নিজের দিকে বেশি আকর্ষণ করার ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋনাত্মকতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আইসোটোন বলতে যেসব পরমানুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন তাদের বোঝায়।

614C= 14 - 6 = 8

816O= 16 - 8 = 8

এখানে উভয়েরই নিউট্রন সংখ্যা (৪) সমান। কিন্তু প্রোটন সংখ্যা (6 ও 8) এবং ভর সংখ্যা (14 ও 16) ভিন্ন। তাই ও একে অপরের আইসোটোন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের D, X ও G মৌল তিনটি হলো যথাক্রমে H(1), O(8) ও F(9)। সুতরাং D2X ও DG মৌল দুটি হলো H2O ও HF। H2O ও HF  এর স্ফুটনাঙ্ক বেশি। কারনসহ বিশ্লেষন করা হলোঃ

উদ্দীপকে HF ও H2O যৌগদ্বয়ের কেন্দ্রীয় মৌল F ও O উভয়েই তীব্র তড়িৎ ঋনাত্মক মৌল। F এর তড়িৎ ঋনাত্মকতা (4.0) O এর তড়িৎ ঋনাত্মকতা (3.5) থেকে বেশি। এ হিসেবে HF এর স্ফুটনাঙ্কের মান H2O অপেক্ষা বেশি হওয়ার কথা। প্রকৃতপক্ষে H2O এর স্ফুটনাঙ্ক (100°C) এর স্ফুটনাঙ্ক 19.5°C অপেক্ষা বেশি।

পানির প্রতিটি অনুতে গড়ে টি ৩.৪টি H বন্ধন থাকায় পানিকে অধিক তাপ প্রয়োগ করে। ঐসব H-বন্ধন ভাঙতে হয়। এতে অধিক তাপ শক্তি ব্যয় হয়। তাই পানির স্ফুটনাঙ্ক 100°C হয়। HF অনুসমূহ একক H-বন্ধন দ্বারা আবদ্ধ থাকায় ঐ H-বন্ধন ভাঙতে অল্প তাপশক্তি ব্যয় হয়। তাই HF এর স্ফুটনাঙ্ক 19.5°C হয়।

অতএব, H2O অনুতে অধিক সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ায় H2O এর স্ফুটনাঙ্ক HF অপেক্ষা বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের E মৌলটি হলো Na (11)

           X মৌলটি হলো O (8)

           G মৌলটি হলো F (9)।

 E2X ও EG মৌল দুইটি হলো যথাক্রমে Na2O ও NaF। এদের মধ্যে Na2O অধিক সমযোজী হবে।

অ্যানায়নের পোলারায়ন আদর্শ আয়নিক যৌগের ধর্ম হতে বিচ্যুত ঘটায়। ফাযানের পোলারায়ন নীতি অনুসারে, আয়নিক যৌগে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়নের পরিমান কয়েকটি শর্ত যেমনঃ আয়নের চার্জ, আয়নের আকার ও আয়নের  ইলেকট্রন বিন্যাস ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। এ সব শর্তের ভূমিকা হলোঃ

১) ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমান বৃদ্ধি।

২) ক্যাটায়নের আকার যত ছোট হয় অ্যানায়নের আকার তত বড় হয়।

৩) ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস ns2np6nd1-10 হলে ns6np6 এর তুলনায় অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বেশি মাত্রায় ঘটে।

এসব শর্ত আরোপ করলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়। Na2O ও NaF যৌগে একই ক্যাটায়ন বিদ্যমান এবং চার্জের পরিমাণও একই কিন্তু ভিন্ন অ্যানায়ন উপস্থিত। অ্যানায়নগুলো হলো O2- ও F-। এখানে O2- এর চার্জ সংখ্যা (+2) বেশি এবং O2- অ্যানায়নের আকার F- থেকে বড়। অন্যদিকে NaF যৌগের অ্যানায়নের আকার ছোট ও চার্জ সংখ্যা কম। তাই -Na2O যৌগে অধিক সমযোজী ধর্ম দেখা যায়।

অতএব, Na2O ও NaF যৌগ দুটির মধ্যে Na2O যৌগটি অধিক সমযোজী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[এখানে D, X,…’ বরিশাল বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”