A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এখানে, JE -…’ সিলেট বোর্ড ২০২১ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ২০🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

এখানে, JE – 0.85 mA 1g = 0.05 mA

N–P–N ট্রানজিস্টারের ব্লক চিত্র।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করে এর বর্তনী চিত্র অঙ্কন কর এবং কার্যপ্রণালি ব্যাখ্যা কর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহী, অন্তরক এবং তড়িৎবিশ্লেষ্য (সিলিকন, কাচ, বার্নিশ ইত্যাদি) এর রোধ হ্রাস পায়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিছু ইলেক্ট্রন শক্তি অর্জন করে এবং পরিবহনের জন্য মুক্ত হয়ে যায়। সুতরাং, তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহিতা বৃদ্ধি এবং রোধের হ্রাস ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিঃসারক প্রবাহ, IE = 0.85 mA

বেস প্রবাহ, IB = 0.05 mA

α=?

আমরা জানি,

বাIE=IB+IC বা, IC=IE−IB=(0.85−0.05)mA=0.8 mA

আবার,

α=ICIE∴α=ICIE=0.80.85∴α=0.94 (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ট্রানজিস্টরটি হল npn ট্রানজিস্টর। একে অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে হলে কমন ইমিটার বিন্যাসে সংযুক্ত করতে হবে। এর বর্তনী চিত্র:

চিত্ৰ: অ্যামপ্লিফায়ার বর্তনী

এখানে বেস ও ইমিটারের মধ্যে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয় এবং কালেক্টর ও ইমিটারের সাথে সংযুক্ত রোধ RL থেকে আউটপুট নেওয়া হয়। ভালো বিবর্ধন পাওয়ার জন্য ইনপুট বর্তনীতে সর্বদা সম্মুখী ঝোঁক করা হয় এবং এর জন্য ইনপুট বর্তনীতে একটি ডিসি ভোল্টেজ VBB প্রয়োগ করতে হয় যাকে বায়াস ভোল্টেজ বলে। আউটপুট বর্তনীতে Vcc এর মাধ্যমে বিমুখী ঝোঁক প্রদান করা হয়।

কার্যপ্রণালি :

i.ইমিটার বেস জাংশনে প্রযুক্ত সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের সময় জাংশনের সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায়। ফলে অধিক পরিমাণ ইলেকট্রন ইমিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয়। এবং কালেক্টর প্রবাহ বৃদ্ধি পায়। এই বর্ধিত কালেক্টর প্রবাহ (Ic) লোড রেজিস্ট্যান্স RL এ অধিক বিভব পতন সৃষ্টি করে।

ii. সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রের জন্য ইমিটার বেস জাংশনের সম্মুখী ঝোঁক হ্রাস পায় ফলে কালেক্টর প্রবাহ কমে যায়। এর ফলে বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হয় তবে তা ইনপুট সিগন্যাল থেকে বেশি হয় । এভাবে ট্রানজিস্টর দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই করে। এই বিবর্ধিত আউটপুটে অধিক 

ভোল্টেজ পাওয়া যায় । আউটপুটের এবং ইনপুটের মধ্যে দশা পার্থক্য 180° হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এখানে, JE -…’ সিলেট বোর্ড ২০২১ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”