A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এখানে, M′,M ও…’ বরিশাল বোর্ড ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৮৬🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

এখানে, M′,M ও X−এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11,13 ও 17.Ksp (M(OH)3)=1.25×10−14. 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল চার্জ নিরপেক্ষ বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির সাথে একটি করে মোট 1 মোল ইলেকট্রন পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে যুক্ত হয়ে 1 মোল একক ঋণাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা হলো ঐ মৌলের ইলেকট্রন আসক্তি। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রোজেন সালফাইড (H2 S) এর জলীয় দ্রবণ অম্লীয় । কারণ H2 S জলীয় দ্রবণে H+আয়ন দান করে, যা নীল লিটমাস পেপার লাল করে।

 

H2 S+H2O⇌HS−+H3O+

 

H3O++নীল লিটমাস ⟶ লাল লিটমাস

এজন্য H2 S এর জলীয় দ্রবণ অম্লীয় হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, A পাত্রের MX3 লবণটি AlCl3, যার অ্যানায়ন Cl−। নিচে Cl−আয়নের শনাক্তকরণ বিক্রিয়াসহ বর্ণনা করা হলো-

Cl আয়নের শনাক্তকরণ :

পরীক্ষণ : একটি পরীক্ষানলে 1−2 মি.লি. মূল দ্রবণ নিয়ে তাতে 2−3 ফোঁটা AgNO3 দ্রবণ যোগ করা হয় ।

পর্যবেক্ষণ : সাদা অধঃক্ষেপ পড়ে, যা লঘু HNO3 এ অদ্রবণীয় কিন্তু অতিরিক্ত NH4OH এ সম্পূর্ণভাবে দ্রবণীয় । 

বিক্রিয়া:

সিদ্ধান্ত : Cl−আয়ন উপস্থিত। 

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পাত্রদ্বয়ের দ্রবণ মিশ্রিত করলে নিচের বিক্রিয়া ঘটে- 

MX3+3M′OH⟶M(OH)3+3M′X 

এখানে, 

V1=50 mLS1=10−4MV=(50+100)mL=150 mL 

মিশ্রিত দ্রবণে M3+ আয়নের ঘনমাত্রা, 

[M3+]=V1 S1 V=50×10−4150∴[M3]=3.33×10−5M 

আবার এখানে,  

V2=100 mLS2=2.5×10−3MV=150 mL 

[OH−]=V2S2V=100×2.5×10−3150[OH−]=1.67×10−3M 

সুতরাং, M(OH)3 এর আয়নিক গুণফল, 

Kip=[M3+]×[OH3]3=(3.33×10−5)×(1.67×10−3)3∴ Kip=1.55×10−13 
দেওয়া আছে, Ksp[M(OH)3]=1.25×10−14
যেহেতু M(OH)3 যৌগের Kip(1.55×10−13)>Ksp(1.25×10−14)
তাই উদ্দীপকের A ও B পাত্রের দ্রবণ মিশ্রিত করলে M(OH)3 এর অধ্যক্ষেপ পড়বে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এখানে, M′,M ও…’ বরিশাল বোর্ড ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”