A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[এখানে M, X,…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২০🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[এখানে M, X, Y ও Z. প্রতীকী অর্থে ব্যবহৃত। প্রচলিত মৌলের প্রতীক নয়।]

উত্তর:

কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে।

উত্তর:

স্ট্রনসিয়াম (Sr) কে মৃৎক্ষার ধাতু বলা হয় । কারণ এটি গ্রুপ-2 এর মৌল। জানা আছে; পর্যায় সারণির 2 নং গ্রুপের Be,Mg,Ca,Sr,Ba ও Ra এই ৬টি মৌলকে মৃৎক্ষার ধাতু বলে। Sr মৌলটি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার [Sr(OH)2] তৈরি করে এবং একে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় ।

 

উত্তর:

উদ্দীপকের Z মৌলটির পারমাণবিক সংখ্যা 25। তাই মৌলটি ।Mn(25)Mn এর ইলেকট্রন বিন্যাস-

Mn(25)=1s22s22p63s23p63d54s2

পর্যায় নির্ণয় : Mn এর ইলেকট্রন বিন্যাস চারটি স্তরে বিন্যস্ত। এজন্য Mn ৪র্থ পর্যায়ের মৌল।
গ্রুপ নির্ণয় : Mn মৌলটি d ব্লকের হওয়ায় এর গ্রুপ =(n1)d+ns এর মোট e সংখ্যা =5+2=7
অর্থাৎ, Mn মৌলটি পর্যায় সারণির ৪র্থ পর্যায়ের গ্রুপ-7 এ অবস্থিত।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, M, X ও Y মৌল তিনটি যথাক্রমে Rb(37), Al(13) ও Mg (12)। নিচে মৌল তিনটির আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করা হলো-

জানা আছে, একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নিকরণ শক্তির মান ক্রমশ: বৃদ্ধি পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আয়নিকরণ শক্তির মান হ্রাস পায়।

উদ্দীপকের তথ্যমতে, Rb মৌলটি ৫ম পর্যায়ে অবস্থিত এবং Mg ও Al ৩য় পর্যায়ে অবস্থিত। নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় Rb এর আয়নিকরণ শক্তির মান সবচেয়ে কম। আবার ৩য় পর্যায়ের Mg অপেক্ষা AI ডানে অবস্থিত হওয়ায় AI এর আয়নিকরণ শক্তি বেশি হওয়ায় কথা। কিন্তু Mg এর আয়নিকরণ শক্তি AI থেকে বেশি। কারণ এদের e বিন্যাস-

Mg(12)=1 s22 s22p63 s2  (সুস্থিত) 
Al(13)=1 s22 s22p63 s23p1 (সুস্থিত নয়)

Mg এর যোজ্যতা স্তরে s অরবিটাল e দ্বারা পূর্ণ থাকায় এটি সুস্থিত। এজন্য এর যোজ্যতা স্তর থেকে 1টি eত্যাগ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন। অন্যদিকে Al এর যোজ্যতা স্তরের 3p অরবিটালে 1টি মাত্র e- থাকায় এটি পূর্ণ বা অধর্পূর্ণ নয়। কাজেই এটি সুস্থিত নয়। এজন্য যোজ্যতা স্তর থেকে 1 টি ইলেকট্রন ত্যাগ করতে তুলনামূলক কম শক্তি প্রয়োজন বলে Mg অপেক্ষা আয়নিকরণ শক্তি তুলনামূলক কম হয়।

সুতরাং, মৌল তিনটির আয়নিকরণ শক্তির ক্রম :

Mg(12) > Al(13) > Rb(37)

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[এখানে M, X,…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”