A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[এখানে n এর…’ ঢাকা বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৮৪🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[এখানে n এর সর্ব নিম্নমান প্রযোজ্য]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরক্রিয়া সূত্রটি হলো- "নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক।”

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

খাদ্য লবণ (NaCl) একটি রাসায়নিক সংরক্ষক। লবণ বিভিন্নভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং চোলাইকরণ করতে সাহায্য করে। লবণ খাদ্যদ্রব্য থেকে পানি টেনে নেয় এবং ডিহাইড্রেশনের কাজ করে। ফলে খাদ্যদ্রব্য জীবাণুর জন্য প্রয়োজনীয় পানি দুষ্প্রাপ্য হয়ে পড়ে এবং জীবাণুর বংশ বৃদ্ধি থেমে যায়। লবণের ক্লোরাইড আয়ন (Cl−) জীবাণুনাশক হিসেবে কাজ করে। লবণ এনজাইমের ক্রিয়াকে বাধাগ্রস্ত করে। লবণ অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস করে। ফলে অ্যারোবিক ব্যাকটেরিয়া বৃদ্ধি লাভ করতে পারে না। লবণ ও এসিডের মিশ্রণ পচনকারী জীবাণু প্রতিরোধ করে। স্পোর গঠনকারী অ্যারোবিক এবং অ্যানেরারোবিক ব্যাকটেরিয়া লবণ সহ্য করতে পারে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, 'L' হলো জিঙ্ক (Zn)। কারণ d অরবিটালের জন্য n এর সর্বনিম্ন মান 3। তাই ( n−1 ) এর জন্য n হবে 4। তাহলে ( n−1 ) d10 ns2 হবে। 3 d104 s2, যা Zn এর বহিস্থস্তরের ইলেকট্রন বিন্যাস। Zn(30) অবস্থান্তর ধাতু নয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-

জানা আছে, যেসব ধাতব মৌল বা d-ব্লক মৌলের যে কোনো সুস্থিত আয়নের d-অরবিটাল আংশিকভাবে (যেমন, d1−9 ) ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়।

Zn এর সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস-

Zn2+(30)=1 s22 s22p63 s23p63 d104 s0

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে, সুস্থিত অবস্থায় Zn2+ আয়নের 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। কিন্তু অবস্থান্তর ধাতুর সংজ্ঞানুসারে এ অরবিটাল আংশিকভাবে (d1−9) পূর্ণ থাকবে। এজন্য Zn কে অবস্থান্তর ধাতু বলা হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, Q মৌলটি আয়রন (Fe)। সুতরাং [Q(CN)6]3+ ও [Q(CN)6]4− আয়নদ্বয় যথাক্রমে [Fe(CN)6]3− ও [Fe(CN)6]4− আয়নদ্বয়ের মধ্যে [Fe(CN)6]3− প্যারাম্যাগনেটিক। নিচে তা বিশ্লেষণ করা হলো-

[Fe(CN)6]4− জটিল আয়নের গঠন :

|Fe(CN)6|3− জটিল আয়নের গঠন :

[Fe(CN)6]4− ও [Fe(CN)6]3− জটিল আয়নদ্বয়ের গঠন থেকে দেখা যাচ্ছে, জটিল আয়ন [Fe(CN)6]4− এর কেন্দ্রীয় আয়ন Fe2+ এর পারমাণবিক অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। আমরা জানি, d অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন না থাকলে সেটি ডায়াম্যাগনেটিক পদার্থ। এজন্য [Fe(CN)6]4− ডায়াম্যাগনেটিক পদার্থ। অপরদিকে [Fe(CN)6]3− জটিল আয়নের কেন্দ্রীয় Fe3+ আয়নের d অরবিটালে 1টি বিজোড় ইলেকট্রন থাকায় [Fe(CN)6]3− জটিল আয়নিক প্যারাম্যাগনেটিক।

সুতরাং দেখা যাচ্ছে, আয়নদ্বয়ের মধ্যে [Fe(CN)6]3− আয়নটি প্যারাম্যাগনেটিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[এখানে n এর…’ ঢাকা বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”