A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এখানে, OC =…’ ঢাকা বোর্ড ২০২৫ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২২🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে, OC = 20cm এবং OQ = 15cm

উত্তর:

কে আলোকরশ্মি এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের তলে আপতিত হলে দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে।

উত্তর:

আমরা জানি, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 4×107 m থেকে 7×107 m অর্থাৎ, কোনো আলোর. তরঙ্গদৈর্ঘ্যের মান এই সীমার মধ্যে থাকলে ঐ আলো আমরা দেখতে পাই। এক্স-রে এর তরঙ্গদৈর্ঘ্য 1010 m। যা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সর্বনিম্ন মানের চেয়েও কম। তাই এক্স-রে খালি চোখে দেখা যায় না।

উত্তর:

এখানে, ফোকাস দূরত্ব, f=OC2

=20 cm2
=10 cm

[উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ঋণাত্মক]

লক্ষ্যবস্তুর দূরত্ব, u=OQ=15 cm

প্রতিবিম্বের দূরত্ব, v= ?

আমরা জানি,

1f=1u+1v

বা, 1v=1f1u

বা, v=(1f1u)1=(110115)1=6 cm

অতএব, প্রতিবিম্বের দূরত্ব দর্পণের পিছনে 6 cm.

উত্তর:

'গ' হতে পাই, উদ্দীপকের উত্তল দর্পণটির ফোকাস দূরত্ব 10 cm। উত্তল দর্পণের সামনে যেখানেই লক্ষ্যবস্তু স্থাপন করা হয় তার প্রতিবিম্ব দর্পণের পিছনে মেরু ও প্রধান ফোকাসের মাঝে গঠিত হবে।
এছাড়া উত্তল দর্পণে সর্বদা খর্বিত বিম্ব গঠিত হয়।

চিত্রে MOM একটি উত্তল দর্পণ যার O মেরু, C বক্রতার কেন্দ্র, F প্রধান ফোকাস। প্রধান অক্ষ CO-এর বর্ধিতাংশের উপর PQ একটি লক্ষ্যবস্তু লম্বভাবে অবস্থিত। P থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় F বিন্দু থেকে আসছে বলে মনে হয়। P থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র C বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে যায়। উভয় রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে P বিন্দুতে মিলিত হয়। Q থেকে অপর রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। P থেকে প্রধান অক্ষের উপর PQ লম্ব আঁকলে PQ হবে PQ লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্ব।

বিম্বের অবস্থান : দর্পণের পিছনে।
বিম্বের আকৃতি : খর্বিত বা ছোট।
বিম্বের প্রকৃতি : অবাস্তব ও সোজা।
অর্থাৎ, উদ্দীপকের দর্পণের ক্ষেত্রে 10 cm -এর বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিদ্ব পাওয়া সম্ভব নয়।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এখানে, OC =…’ ঢাকা বোর্ড ২০২৫ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)”