A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[এখানে, P, Q,…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৮🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[এখানে, P, Q, R, X ও Y প্রতীকী অর্থে ব্যবহৃত; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়]

উত্তর:

যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে।

উত্তর:

তাপ প্রদান করে যে বিক্রিয়া ঘটানো হয় সেই বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলে। চুনাপাথর (CaCO3) এর বিয়োজন ঘটাতে তাপ প্রদান করতে হয়। এজন্য এটি তাপহারী বিক্রিয়া-

CaCO3( s)+176.8 kJ/moleΔCaO(s)+CO2( g)

উত্তর:

উদ্দীপকের উল্লেখিত পর্যায়টি পর্যায় সারণির ২য় পর্যায়ের মৌলের। কেননা পর্যায়টির সর্ব ডানের নিষ্ক্রিয় মৌলটি নিয়ন (10Ne), যার ইলেকট্রন বিন্যাস- 1s22s22p6 । নিচে ২য় পর্যায়ের প্রদত্ত মৌলগুলোর (Be, N, O, F, Ne) আকারের ক্রম বিশ্লেষণ করা হলো-জানা আছে, পারমাণবিক আকার মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণির একই পর্যায়ের যতই বামদিক থেকে ডানদিকে যাওয়া যায়, পরমাণুর আকার ততই হ্রাস পায়। এর কারণ হলো একই পর্যায়ের বাম থেকে ডানে ক্রমান্বয়ে পাঃসংখ্যা বৃদ্ধি পায়। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং সেই সাথে একটি করে ইলেকট্রনও যুক্ত হয়। তবে এ অতিরিক্ত ইলেকট্রনটি বহিঃস্থ একই শক্তিস্তরে যুক্ত হয় বলে ইলেকট্রনের স্তরের কোনো পরিবর্তন হয় না। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিঃস্থ ইলেকট্রন মেঘ নিউক্লিয়াস কর্তৃক আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয় এবং ফলস্বরূপ পরমাণুর আকারও ক্রমশ হ্রাস পায়।

২য় পর্যায়ের প্রদত্ত মৌলগুলো Be(4), N(7), O(8), F(9), Ne (10) এর মধ্যে সর্ববামে অবস্থিত Be(4) এর আকার সবচেয়ে বড় এবং সর্বডানে অবস্থিত Ne এর আকার সবচেয়ে ছোট।
সুতরাং, মৌলগুলোর আকারের ক্রম:

Be>N>O>F>Ne

 

উত্তর:

উদ্দীপকের উল্লেখিত পর্যায়টি হলো ২য় পর্যায় এবং গ্রুপটি হলো গ্রুপ-২। গ্রুপ-2 এর P, Q ও R মৌল তিনটি যথাক্রমে Be (4), Mg(12) -ও Ca(20)। আবার পর্যায়-2 এর P, X, Y, F মৌলগুলো যথাক্রমে Be(4), N(7), O(8), F(9)। নিচে উল্লেখিত গ্রুপ এবং পর্যায়ের মৌলগুলোর ধাতব ধর্ম ব্যাখ্যা করা হলো-
জানা আছে, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপ বা শ্রেণির মৌলসমূহের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে যোজ্যতা স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। যার -কারণে যোজ্যতান্তরের ইলেকট্রন ত্যাগ করা সহজ হয় এবং ধাতব ধর্ম বৃদ্ধি পায়। প্রদত্ত 2 নং গ্রুপের Be(4), Mg(12) ও Ca(20) মৌল তিনটির মধ্যে Ca নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় Ca এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি এবং Be উপরের পর্যায়ে অবস্থিত হওয়ায় Be ধাতব ধর্ম সবচেয়ে কম।

অর্থাৎ, মৌলগুলোর ধাতব ধর্মের ক্রম: Ca(20)>Mg(12)>Be(4) আবার একই পর্যায়ের বাম থেকে ডানে পরমাণুর আকার ক্ষুদ্র হয় বলে যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ কষ্টকর হয়। ফলে ধাতব ধর্ম হ্রাস পায়। উদ্দীপকের পর্যায়-2 এর Be, N, O, F মৌলগুলোর মধ্যে পর্যায়টির বামের মৌল Be এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি এবং ডানের মৌল F এর সবচেয়ে কম।

সুতরাং, উল্লেখিত পর্যায়ের মৌলগুলোর ধাতব বৈশিষ্ট্যের ক্রম:

Be(4)>N(7)>O(8)>F(9)

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[এখানে, P, Q,…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”