A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[এখানে X ও…’ বরিশাল বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৫৮🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[এখানে X ও Y মৌলের প্রতীকের প্রচলিত অর্থ বহন করে না] 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্যাটায়ন এর নিউক্লিয়াস কতৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন যৌগের মধ্যকার মৌলদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য (০) হলে ঐ যৌগকে অপোলার বলা হয়।

অক্সিজেনের ক্ষেত্রে এর পারমানবিক সংখ্যা 8। এর ইলেকট্রন বিন্যাস -

O(8)=1s22s22p4=1s22s22px22pY12pz1

অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর যোজ্যতা এ স্তরে 6টি e− বিদ্যমান। এজন্য এটি অষ্টক পূরন করার জন্য অপর একটি অক্সিজেন পরমানুর সাথে দ্বিরন্ধনের (O = O) মাধ্যমে যুক্ত হয়ে O2 গঠন করে। এই অক্সিজেনের তড়িৎ ঋনাত্মকতার পার্থক্য হয় (3.5 - 3.5) = 0

 অর্থাৎ O2 অনুটি অপোলার।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের X মৌলটির পারমানবিক সংখ্যা 1। সুতরাং মৌলটি হাইড্রোজেন (H)। N শেল হতে L শেলে ইলেকট্রন স্থানান্তরিত হলে – 
n1=2    
n2=4 এবং রিডবার্গ ধ্রুবক RH = 1.09678 × 10-2  nm
বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য, λ = ? 

রিডবার্গ সমীকরণ অনুসারে,

1x=RH(1n12−1n22)

বা, 1x=1.09678×10−2(122−142)

বা, 1x=2.0565×10−3

∴x=486.27 nm

∴ বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 486.27 nm

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, Y মৌলটি আয়রন (Fe); কেননা Fe এর পারমাণবিক সংখ্যা 26। Fe এর 20 তম ও 26 তম ইলেকট্রন পলির বর্জন নীতি অনুসরণ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

পলির বর্জন নীতিটি হলো- একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও ৪র্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে।

Fe(26) এর ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই-

দেখা যাচ্ছে, 20 তম ইলেকট্রন 4s অরবিটালের ২য় ইলেকট্রন এবং 26 তম ইলেকট্রন 3dxy অরবিটালের ২য় ইলেকট্রন। 20 তম ও 26 তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ-

দেখা যাচ্ছে, 20 তম ও 26 তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়নি। s এর মান একই হলেও n, l ও m এর মান ভিন্ন হয়েছে। কাজেই Fe(26) এর 20 তম ও 26 তম ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি অনুসরণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[এখানে X ও…’ বরিশাল বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”