| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একধরনের মিউট্যান্ট জিনের…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

একধরনের মিউট্যান্ট জিনের হোমোজাইগাস অবস্থার কারণে সন্তানের মৃত্যু ঘটতে পারে যা প্রকৃতপক্ষে মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির অ্যালিল।
দুটি পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং - এদের একটি জিন অপর জিনের অভিব্যক্তিকে বাধা দেয়। অর্থাৎ, একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে এপিস্ট্যাটিক জিন বলে এবং যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন বলে।
উদ্দীপকের ঘটনাটির জন্য দায়ী জিনটি হলো লিথাল জিন বা মারণ জিন। যে জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায় বা মৃত্যুর কারণ হয়, তাদের লিথাল জিন বলে। লিথাল জিন মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এখানে মেন্ডেলের ১ম সূত্রের অনুপাত ৩ : ১ না হয়ে ২ : ১ হয়। নিচে লিথাল জিনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-
১. লিথাল জিন এক প্রকার মিউট্যান্ট জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে।
২. প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থাতেই জীবের মৃত্যু ঘটাতে পারে কিংবা জীবের আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে।
৩. প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়।
৪. জীব জাইগোট বা ভূণ অবস্থায় মারা যায় বলে লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না, তবে কোনো ক্ষেত্রে জীবের বয়স বৃদ্ধির সাথে সাথে এর প্রকাশ ঘটে।
৫. লিথাল জিনের প্রভাবে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের বংশের ফিনোটাইপিক অনুপাত ৩ : ১ এর পরিবর্তে ২ : ১ হয়।
উদ্দীপকে উল্লেখিত সূত্রটি হলো মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম লিথাল জিন। এ জিনের প্রভাবে মেন্ডেলের ১ম সূত্রের অনুপাত ৩: ১ এর পরিবর্তে ২: ১ হয়। নিচে লিথাল জিনের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হলো-
লিথাল জিন হলো সেই জিন যারা হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায়।
ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন:-Y এবং মেটে বর্ণের লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন = y.
মেন্ডেলের সূত্র অনুযায়ী বিশুদ্ধ বা হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে YY এবং বিশুদ্ধ মেটে বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে yy. কিন্তু প্রকৃতিতে যে সব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তাদের কোনটিই বিশুদ্ধ বা হোমোজাইগাস (YY) জিনোটাইপধারী নয়। কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভ্রুণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটেরোজাইগাস অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির।
নিচের চেকার বোর্ডের মাধ্যমে ফলাফল দেখানো হলো:
চেকার বোর্ডে দেখা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) ইঁদুরের শাবকগুলো লিথাল জিনের ক্রিয়ায় ভ্রূণ অবস্থায় মারা যায়। ফলে জনুর ফিনোটাইপিক অনুপাত অর্থাৎ হলুদ ও মেটেরঙের ইঁদুরের অনুপাত হয় ২:১।