A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একদল বিজ্ঞানী 100…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মহাকর্ষ ও অভিকর্ষ🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একদল বিজ্ঞানী 100 kg ভরের একটি কৃত্রিম উপগ্রহকে 3.6 × 104 km উপরে উঠিয়ে 3.1 km/s রৈখিক বেগ প্রদান করে চাঁদ সদৃশ উপগ্রহে পরিণত করার চেষ্টা করল। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 16 গুণ। পৃথিবী হতে চাঁদের দূরত্ব 3 × 105 km। পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ 9.8 m-s¯², মহাকর্ষ ধ্রুবকের মান  6.673 × 10-11 N.m².kg-2 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুর ওপর কেন্দ্রমুখী বল ক্রিয়া করে। এক্ষেত্রে যে কোনো মুহুর্তে কেন্দ্রমুখী বলের (Fc→) দিক বৃত্তের কেন্দ্র বরাবর, কিন্তু প্রতিটি ক্ষুদ্র সময়ে বস্তুর ক্ষুদ্র সরণ ( ds→ ) হয় বৃত্তের স্পশক বরাবর। ফলে F→c ও d→s এর মধ্যকার কোণ θ=90∘ । সুতরাং কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ, W=F→c.ds→=Fc×dscos⁡90∘=0 । অ ৎ কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ সম্পাদিত হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, r=3×105 km=3×108 m

ধরি, চাঁদের ভর, Mm=M
চাঁদের ব্যাসার্ধ, Rm=R
∴ পৃথিবীর ভর, Me=81M
পৃথিবীর ব্যাসার্ধ, Re=16R

ধরি, পৃথিবী হতে x দূরত্বে মহাকর্য প্রাবল্য সমান হবে।
∴ চাঁদ হতে উক্ত দূরত্ব, (3×108−x)
∴ পৃথিবী হতে x দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্য,
E1=GMex2

এবং চাঁদ হতে (3×108−x) দূরত্বে মহাক প্রাবল্য,
E2=GMm(3×108−x)2

প্রশ্রমতে,
E1=E2

বা, GMex2=GMm(3×108−x)2
বা, 81Mx2=M(3×108−x)2
বা, (x3×108−x)2=81
বা, x3×108−x=9
বা, x=2.7×109−9x
বা, 10x=2.7×109
∴x=2.7×108 m
∴ পৃথিবীর কেন্দ্র হতে 2.7×108 m দূরে মহাকর্ষ প্রাবল্য সমান হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

কৃত্রিম উপগ্রহের উচ্চতা, h=3.6×104 km=36×106 m

কৃত্রিম উপগ্রহের প্রদত্ত বেগ, v=3.1 km/s=3.1×103 m⋅s−1 

পৃথিবী হতে চাঁদের দূরত্ব, h′=3×105 km=3×108 m আমরা পাই, h উচ্চতায় কৃত্রিম উপগ্রহের প্রয়োজনীয় বেগ,
v′=GMR+h=(6.673×10−11 N⋅m2⋅kg−2)(6×1024 kg)(6.4+36)×106 m=3.08×103 m⋅s−1≈v

সুতরাং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীকে চাঁদের ন্যায় একটি বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। কৃত্রিম উপগ্রহের,
T=2π(R+h)v=2×3.1416×(6.4+36)×1063100 s=23.87Hr≈24Hr.

সুতরাং কৃত্রিম উপগ্রহটি ভু-স্থির কিন্তু চাঁদ ভূ-স্থির উপগ্রহ নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একদল বিজ্ঞানী 100…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”