A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একদল দর্শনার্থী কুমিল্লা…’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৬৬🏢 প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একদল দর্শনার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বাগানে ঘুরতে এসে পাম গাছের মতো একটি উদ্ভিদ দেখতে পান। যার চূড়ায় সাপের ফনার মতো এক ধরনের অংশ দেখতে পান। দর্শনার্থীরা জানতে চাইলে বিভাগীয় প্রধান স্যার বললেন যে এটি লিভিং ফসিল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুটই হলো লোডিকিউল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Hibiscus rosa-sinensis (জবা) এর ফ্লোরাল ডায়াগ্রাম (পুষ্প প্রতীক) নিচের অঙ্কন করা হলো-

চিত্র: জবা ফুলের পুষ্পপ্রতীক

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas। একটিনগ্নবীজীউদ্ভিদ।নিচেCycas4একটিনগ্নবীজীউদ্ভিদ।নিচেCycas$ উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়া বর্ণনা করা হলো-

Cycas ভিন্নবাসী বা একলিঙ্গ উদ্ভিদ, অসমরেণুপ্রসূ। পুং Cycas উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুংরেণুপত্র সৃষ্টি হয় যা একত্রিত হয়ে একটি মোচাকৃতির পুং স্ট্রোবিলাস তৈরি করে। পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলে। পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া তৈরি হয়। স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি করে। পুংরেণু হতে পরে শুক্রাণু তৈরি হয়।
অপরদিকে, স্ত্রী Cycas উদ্ভিদের মাথায় স্ত্রীরেণুপত্র তৈরি হয়। স্ত্রীরেণুপত্রের কিনারে ডিম্বক সৃষ্টি হয়। ডিম্বকগুলোর সংখ্যা ২-৪ জোড়া এবং লাল বর্ণের ডিম্বক থাকে। পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে পতিত হয় এবং পোলেন টিউব সৃষ্টি করে। পোলেন টিউবের ভেতরে শুক্রাণু তৈরি হয়। Cycas এর শুক্রাণু লাটিমের মতো, বহু ফ্লাজেলাবিশিষ্ট এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। পোলেন টিউব হতে এই শুক্রাণু (n) আর্কিগোনিয়াস্থ ডিম্বাণুর (n) সাথে মিলিত হয়ে জাইগোট (2n) তৈরি করে। পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত হয়। বীজ অঙ্কুরিত হয়ে নতুন Cycas উদ্ভিদের সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas যা নগ্নবীজী উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে। Cycas বা নগ্নবীজী উদ্ভিদের সাথে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদের মিল ও অমিল দেখা যায়। নিচে নগ্নবীজী উদ্ভিদ এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে মিল ও অমিল সম্পর্কে আমার মতামত দেয়া হলো-
মিল:
১. উভয় উদ্ভিদই স্পোরোফাইট।
২. উভয় উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
৩. উভয় উদ্ভিদে বীজ উৎপন্ন হয়।
অমিল : 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একদল দর্শনার্থী কুমিল্লা…’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”