A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একই আয়তন, উপাদান…’ রাজশাহী বোর্ড ২০১৯ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — পদার্থের গাঠনিক ধর্ম🔢 সৃজনশীল নং ১০🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একই আয়তন, উপাদান ও  0.5 x 10-2 m ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার ও গোলক একত্রে পানিতে ছেড়ে দেয়া হলো। বস্তুদ্বয়ের উপাদানের ও পানির ঘনত্ব যথাক্রমে 7800 kg m-3 এবং 1000 kg m-3 পানির সান্দ্রতা সহগ 0.001 kgm-1 s-1 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

 কৈশিক নলে তরলের উঠা এবং নামা সংক্রান্ত ঘটনাকে কৈশিকতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বায়ুমণ্ডলের নিম্ন স্তরে বায়ুচাপ অনেক বেশি (প্রায় 105 Nm-2 এর কাছাকাছি) থাকায় বেলুনের অভ্যন্তরস্থ গ্যাস অল্প আয়তন দখল করে । কিন্তু বেলুন যতোই ওপরের দিকে উঠতে থাকে ততোই এর ওপর বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে, এতে বেলুনের তথা এর অভ্যন্তরস্থ গ্যাসের আয়তন ক্রমেই বাড়তে থাকে। এভাবে এক সময় নির্দিষ্ট উচ্চতায় গ্যাসের আয়তন এতই বেশি হতে চায় যে, তখন বেলুনের রাবার অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ফেটে যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

গোলকের ব্যাসার্ধ, r=0.5×10-m

অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms-2

কের উপাদানের ঘনত্ব, ρs=7800kgm-3

পানির ঘনত্ব, ρf=1000kgm-3

সান্দ্ৰতাংক η=0.001kgm-1 s-1

প্রান্তবেগv_t= ?

আমরা জানি,

গোলকের প্রান্তবেগ,

vt=2r2 g(ρs−ρf)9η=2×(0.5×10−2)2×9.8(7800−1000)9×0.001=370.2 ms−1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, ব্যাসার্ধ, r=0.5×10−2 m

ধরি, সিলিন্ডারটির দৈর্ঘ্য h
∴ উদ্দীপক অনুসারে, 43πr3=πr2h
বা, h=43r=43×0.5×10−2m
∴h=6.67×10−3 m

সিলিন্ডারটির তলের ক্ষেত্রফল,

A1=2πr(r+h)

বা, A1=2πr(r+43r)=14πr23

গোলকের তলের ক্ষেত্রফল, A2=4πr2

[এখানে, F1 ও F2 যথাক্রমে সিলিন্ডার ও গোলকের উপর প্রযুক্ত সান্দ্র বল]

আমরা জানি, সান্দ্রবল α তলের ক্ষেত্রফল

∴F1 F2=A1 A2

বা, F1 F2=14πr23×4πr2
বা, F1 F2=1412=76

∴F1 F2>1

বা, F1>F2

অর্থাৎ, সিলিন্ডারটির উপর প্রযুক্ত সান্দ্র বল গোলকের উপর প্রযুক্ত সান্দ্র বল অপেক্ষা বেশি।
অতএব, সিলিন্ডারটি অধিক সান্দ্র বল অনুভব করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একই আয়তন, উপাদান…’ রাজশাহী বোর্ড ২০১৯ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”