A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একই আকারের দশটি…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — পদার্থের গাঠনিক ধর্ম🔢 সৃজনশীল নং ১🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একই আকারের দশটি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হল। প্রতিটি ফোঁটার ব্যাস 5 × 10-7m। পানির পৃষ্ঠটান 72 x 10-3 N.m-1 । 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে ধর্মের দরুন কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় তাকে প্রবাহীর সান্দ্রতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পড়ন্ত বৃষ্টির ফোঁটার বেগ ক্রমশ বৃদ্ধি পায় না। এর কারণ হলো বৃষ্টির ফোঁটা যখন বায়ুমণ্ডলের ভেতর দিয়ে পড়তে থাকে তখন অভিকর্ষের কারণে এর বেগ বৃদ্ধি পেতে থাকে এবং সান্দ্রতার কারণে এর উপর বায়ুমণ্ডলের বাধাদানকারী বলও বৃদ্ধি পেতে থাকে। এ ছাড়া বৃষ্টির ফোঁটার উপর ঊর্ধ্বমুখি প্লবতা বলও কাজ করে এবং এক সময় বৃষ্টির ফোঁটার নিট বল তথা ত্বরণ শূন্য হয়। বৃষ্টির ফোঁটা তখন ধ্রুববেগ নিয়ে পড়তে থাকে। এই বেগকে অন্ত্যবেগ বলে। এই অন্ত্যবেগ প্রাপ্তির কারণে পড়ন্ত বৃষ্টির ফোঁটার বেগ ক্রমশ বৃদ্ধি পায়না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
ফোঁটার সংখ্যা, N=10
ছোট ফোঁটার ব্যাস, d=5×10−7 m
বড় ফোঁটার ব্যাস, D= ?

বড় ফোঁটার আয়তন = N সংখ্যক ছোট ফোঁটার আয়তন
বা, 16πD3=N×16πd3
বা, D3=10d3
বা, D3=10×(5×10−7)3
বা, D=1.077×10−6 (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
ছোট ফোঁটার ব্যাসার্ধ, r=5×10−72 m=2.5×10−7 m
ফোঁটার সংখ্যা, N=10
পানির পৃষ্ঠটান, T=72×10−3 N⋅m−1
বড় ফোঁটার ব্যাসার্ধ, R=1.077×10−62=5.386×10−7 m

ছোট ফোঁটাগুলি একত্রিত হয়ে বড় ফোঁটা গঠনে কৃতকাজ, উৎপন্ন তাপ, H এর সমান হলে,

H=4π(Nr2−R2)×T
=4×3.1416[10(2.5×10−7)2−(5.386×10−7)2]×72×10−3
=3.03×10−13 J

এখন পানির ভর, m=ρV
=ρ×43πR3
=1000×43×3.1416×(5.386×10−7)3

=6.544×10−16 kg

আবার, তাপমাত্রার পরিবর্তন Δθ হলে,

H=msΔθ

বা, Δθ=Hms

=3.03×10−136.544×10−16×4200

=0.11 K

=0.11C∘

অতএব, উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রা 0.11 K বা 0.11C∘ বৃদ্ধি পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একই আকারের দশটি…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”