A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একজন আবহাওয়াবিদ দৈনিক…’ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৯৫📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদনের জন্য নিচের উপাত্তগুলো সংগ্রহ করলেন :

[14° С, 16° C, 28° C, 30° C, 32° C এবং 34° C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90 mm Hg]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

চার্লসের সূত্রটি হলো- স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0° C হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0° C এর আয়তনের 1273 গুণ পরিবর্তিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র তথা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো মেনে চলে সে সকল গ্যাসই আদর্শ গ্যাস। কিন্তু গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই। কিন্তু আমরা দেখতে পাই নিম্ন তাপমাত্রার গ্যাস তরলীভূত হয় অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ আছে। অপরদিকে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে বলা আছে, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের নিজস্ব আয়তন নগন্য বলে গ্যাসের নিজস্ব আয়তন বাদ দেওয়া যায় অর্থাৎ আদর্শ গ্যাসের নিজস্ব আয়তন শূন্য ধরা হয়েছে যা কাল্পনিক। অতএব বলা যায়, “আদর্শ গ্যাস একটি কল্পনামাত্র।”

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, উদ্দীপক হতে ঢাকার ক্ষেত্রে, শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ1=28.6∘C

সিক্ত বাল্বের তাপমাত্রা, θ2=20∘C

প্লেইসারের উৎপাদক, G=1.664;

ঢাকার শিশিরাঙ্ক, θ= ?

আমরা জানি, θ=θ1−G(θ1−θ2)

বা, θ=28.6∘−1.664×(28.6∘−20∘)

=14.3∘C

অতএব, উদ্দীপক অনুসারে ঐ দিন ঢাকার শিশিরাঙ্ক 14.3∘C.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, ঢাকার শিশিরাঙ্ক =14.3° С

দিনাজপুরের শিশিরাঙ্ক,

θ′=θ1′−G(θ1′−θ2′)

বা, θ′=32.5∘C−1.625×(32.5∘C−22∘C)

∴θ1′=15.44∘C

এখন, 14° C থেকে 16° C তাপমাত্রার মধ্যে 2° C এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন = (13.63 – 11.99) mm Hg = 1.64 mm Hg

∴ (14.3 – 14)° C = 0.3° C তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

=1.64 mmHg×0.32=0.246 mmHg

(16 - 15.44)° C = 0.56° C তাপমাত্রার পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

=1.64 mmHg×0.562=0.46 mmHg

∴ ঢাকায় শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ,

f=(11.99+0.246)mmHg=12.236 mmHg

দিনাজপুরে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ,

f′=(13.63−0.46)mmHg=13.17 mmHg

28° C থেকে 30° C তাপমাত্রার মধ্যে 2° C তাপমাত্রার দরুন সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন = (31.83 – 28.35) mm Hg = 3.48mm Hg

∴ (28.6 – 28)° C = 0.6° C তাপমাত্রা পরিবর্তনের দরুন সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

=3.48 mmHg×0.62=1.04 mmHg

∴ ঢাকায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ

F = (28.35 + 1.04) mm Hg = 29.4 mm Hg

আবার, 32° C থেকে 34° C তাপমাত্রার মধ্যে 2° C তাপমাত্রা পরিবর্তনের দরুন সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

= (39.90 – 35.66) mm Hg = 4.24 mm Hg

∴ (32.5 – 32)° C = 0.5° C তাপমাত্রা পরিবর্তনের দরুন সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন

=4.24 mmHg×0.52=1.06 mmHg

∴ দিনাজপুরে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ,

F' = (35.66 + 1.06) mm Hg = 36.72 mm Hg

∴ ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা,

R=f F×100%=12.236 mmHg29.4 mmHg×100%

∴ R = 41.62%

দিনাজপুরে আপেক্ষিক আর্দ্রতা,

R′=f′F′×100%

=13.17 mmHg36.72 mmHg×100%

=35.87%

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে R'< R অর্থাৎ দিনাজপুরে আপেক্ষিক আর্দ্রতা ঢাকা হতে কম। ফলে দিনাজপুরে কোনো ব্যক্তি অধিকতর স্বস্তিবোধ করবেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একজন আবহাওয়াবিদ দৈনিক…’ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”