| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘একজন ছাত্রী দুটি…’ রাজশাহী বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

একজন ছাত্রী দুটি ভিন্ন গ্রুপ A ও B ভুক্ত দুটি উদ্ভিদ পর্যবেক্ষণ করল। A গ্রুপভুক্ত উদ্ভিদটিতে কোরালয়েড মূল লক্ষ্য করল। B গ্রুপভুক্ত উদ্ভিদটিতে পালক সদৃশ দুটি গর্ভমুণ্ড’ লক্ষ্য করলো। শেষোক্ত বৈশিষ্ট্যটি একটি নির্দিষ্ট গোত্রের দিকও নির্দেশনা দেয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
Cycas এর পুংরেণুপত্রে (মাইক্রোস্পোরোফিলের উর্বর অংশে) যে অসংখ্য স্পোরাঞ্জিয়া গুচ্ছ উৎপন্ন হয়, তাই সোরাস।
মুকুল অবস্থায় ফুলের বৃত্যংশ বা পাপড়িগুলো পরস্পরের সঙ্গে যে নিয়মে বিন্যস্ত থাকে, তাকে এস্টিভেশন বা পুষ্প পত্রবিন্যাস বলে। পাকানো দলমণ্ডল বা টুইস্টেড এস্টিভেশন এর ক্ষেত্রে দেখা যায় যে, পাপড়ি বা দলমণ্ডলগুলোর একটির এক প্রান্ত পাশেরটির এক প্রান্তকে আংশিক ঢেকে রাখে। যেমন- জবা ফুলের দলমণ্ডল, করবীর দলমণ্ডল ইত্যাদি।
উদ্দীপকে উল্লেখিত শেষ বাক্যে নির্দেশিত গোত্রটি হলো Poaceae। Poaceae গোত্রের একটি ফুল হলো ধান। নিচে ধান ফুলের পুষ্প সংকেত ব্যাখ্যা করা হলো-
ধান ফুলের পুষ্প সংকেত হলো- মপ, উমপ.
ব্যাখ্যা: মঞ্জুরীপত্র ও উপমঞ্জরীপত্র উপস্থিত। ফুলটি এক প্রতিসম ও উভলিঙ্গ। উপবৃতি, বৃতি ও দল অনুপস্থিত। পুষ্পপুট ২টি, মুক্ত, পুংকেশর ৬টি, মুক্ত, দুই আবর্তে সজ্জিত, গর্ভপত্র ১টি, মুক্ত এবং গর্ভাশয় তামিগর্ভ।
উদ্দীপকে উল্লেখিত গ্রুপ দুটির (A ও B) বৈশিষ্ট্য হলো যথাক্রমে। নগ্নবীজী উদ্ভিদ Cycas এর কোরালয়েড মূল এবং আবৃতবীজী উদ্ভিদ ধান গাছের গর্ভকেশর। নিচে গ্রুপ দুটির উদ্ভিদের মধ্যে কী ধরনের পার্থক্য আছে তা বিশ্লেষণ করা হলো-