A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একজন ফুটবল খেলোয়াড়…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — গতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একজন ফুটবল খেলোয়াড় গোলপোস্টের 25 m সামনে হতে ভূমির সাথে 20° কোণে এবং 20 m s¹ বেগে ফুটবলকে কিক করে। গোলপোস্টের উচ্চতা 2 m।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উল্লম্ব তলে শূন্যে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি বস্তু উপর থেকে মাটিতে ফেলে দিলে বস্তুটি অভিকর্ষ বলের দিকে পড়বে। এক্ষেত্রে প্রযুক্ত বল-তথা বস্তুর ওজন এবং সরণ একই দিকে তথা নিচের দিকে হয়। ফলে বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে বুঝায়। তাই পড়ন্ত বস্তুর উপর অভিকর্ষজ বল কর্তৃক কৃতকাজ ধনাত্মক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

নিক্ষেপণ বেগ, v0=20 m s−1
নিক্ষেপণ কোণ, θ0=20∘; সময়, t=1 s
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

t=1 s এ বলটির বেগের অনুভূমিক উপাংশ,

vx=v0cos⁡θ0=20×cos⁡20∘=18.79 m s−1

এবং উল্লম্ব উপাংশ, vy=v0sin⁡θ0−gt
=20×sin⁡20∘−9.8×1=−2.96 m s−1

∴1 s পর বলটির বেগ, v=vx2+vy2
=(18.79)2+(−2.96)2=19.02 m s−1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

ভূমির সাথে উৎপন্ন কোণ, θ0=20∘

আদি বেগ, v0=20 m s−1

গোলপোস্টের দূরত্ব, x=25 m

গোলপোস্টের উচ্চতা, h=2 m

আমরা জানি,
x=v0cos⁡θ0t

বা, 25 m=20×cos⁡20∘×t
বা, t=1.33 s
আবার, y=v0sin⁡θ0t−12gt2

=20×sin⁡20∘×1.33−12×9.8×(1.33)2
=9.098−8.668=0.43 m
∴1.33 s পরে বলটির ভূমি থেকে 0.43 m উচ্চতায় থাকে এবং গোলপোস্টের উচ্চতা 2 m.
∴ উক্ত বল হতে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একজন ফুটবল খেলোয়াড়…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – গতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”